Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শৈশব-কৈশোরের আঘাতে ভেঙে না পড়া ইরা খান
    বিনোদন

    শৈশব-কৈশোরের আঘাতে ভেঙে না পড়া ইরা খান

    এফ. আর. ইমরানজুলাই 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বলিউডের প্রথম সারির তারকা আমির খানের কন্যা ইরা খান, যাঁর জীবন ছিল আলাদা আলোয় ঘেরা- অন্তত বাইরের দৃষ্টিতে। অথচ এই আলোর আড়ালে ছিল এক গভীর অন্ধকার, যন্ত্রণায় ভরা এক শৈশব ও কৈশোর। মাত্র ২৮ বছর বয়সে একাধিক মানসিক ও শারীরিক ট্রমা পেরিয়ে নতুন করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ইরা।

    শৈশবেই মা-বাবার বিচ্ছেদ ইরার জীবনে প্রথম বড় ধাক্কা হয়ে আসে। এর কিছুদিন পরেই তিনি আক্রান্ত হন যক্ষ্মায়। শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠতে না উঠতেই কৈশোরে তাঁকে পোহাতে হয় যৌন নিপীড়নের ভয়াবহ অভিজ্ঞতা। একটার পর একটা ধাক্কা এসে তাঁর জীবনের স্বাভাবিক ছন্দ ভেঙে দেয়।

    তবে জীবনের এই কঠিন অধ্যায়গুলো তাঁকে থামিয়ে দিতে পারেনি। বিষণ্নতা ও মানসিক যন্ত্রণার সঙ্গে দীর্ঘ লড়াই চালিয়েও ইরা হার মানেননি। সাহসের সঙ্গে তিনি মুখোমুখি হয়েছেন নিজের ট্রমার। মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা তৈরিতে তিনি একপ্রকার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন।

    অনেকের প্রত্যাশা ছিল, ইরা খান হয়তো বলিউডে পা রাখবেন। কিন্তু ইরা বরাবরই নিজের পথ বেছে নিতে চেয়েছেন। যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। বলিউডের ঝলমলে জীবন নয়, বরং একটি ছিমছাম, সাধারণ জীবন তাঁর কাছে বেশি মূল্যবান।

    বাবা আমির খানের জনপ্রিয়তার কারণে পরিচিত মুখ হলেও ইরার পরিচিতি গড়ে উঠছে নিজের সাহস ও অভিজ্ঞতার ভিত্তিতে। মানসিক স্বাস্থ্য নিয়ে জনসচেতনতা তৈরির কাজে যুক্ত হয়ে নিজের বেদনার অভিজ্ঞতাকে অন্যদের জন্য সহায়ক করে তুলতে চাইছেন তিনি।

    ইরা খান এখন শুধু একজন তারকা-কন্যা নন, বরং মানসিক আঘাত ও সামাজিক বাধা পেরিয়ে সাহসী পথচলার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। তাঁর গল্প একাধারে যন্ত্রণার, আবার পুনর্জন্মেরও।

    ১ / ১৮
    ২০০২ সালে বিচ্ছেদ হয় বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের। তখন এই দম্পতির কন্যা ইরা খানের বয়স মাত্র ৫ বছর।
    ২০০২ সালে বিচ্ছেদ হয় বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের। তখন এই দম্পতির কন্যা ইরা খানের বয়স মাত্র ৫ বছর। ছবি: ইনস্টাগ্রাম থেকে

    ২ / ১৮
    ছয় বছর বয়সে টিবি বা যক্ষ্মায় আক্রান্ত হন ইরা। ফলে মা–বাবার বিচ্ছেদের যন্ত্রণা ভালোভাবে বুঝে উঠতে না উঠতেই যক্ষ্মার সঙ্গে লড়তে হয় তাঁকে। ছবিতে ছোট্ট ইরা ও ভাই জুনাইদ।
    ছয় বছর বয়সে টিবি বা যক্ষ্মায় আক্রান্ত হন ইরা। ফলে মা–বাবার বিচ্ছেদের যন্ত্রণা ভালোভাবে বুঝে উঠতে না উঠতেই যক্ষ্মার সঙ্গে লড়তে হয় তাঁকে। ছবিতে ছোট্ট ইরা ও ভাই জুনাইদ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

    ৩ / ১৮
    ১৪ বছর বয়সে যৌন নিপীড়নের শিকার হন তিনি। তার পর থেকেই আক্রান্ত হন ভীষণ বিষণ্নতায়।
    ১৪ বছর বয়সে যৌন নিপীড়নের শিকার হন তিনি। তার পর থেকেই আক্রান্ত হন ভীষণ বিষণ্নতায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে

    ৪ / ১৮
    অবস্থা এমন ছিল যে ইরা খান প্রতিদিন ঘুমের ওষুধ খেয়ে ১২ থেকে ১৮ ঘণ্টা ঘুমাতেন। এভাবে চলেছে চার থেকে পাঁচ বছর।
    অবস্থা এমন ছিল যে ইরা খান প্রতিদিন ঘুমের ওষুধ খেয়ে ১২ থেকে ১৮ ঘণ্টা ঘুমাতেন। এভাবে চলেছে চার থেকে পাঁচ বছর। ছবি: ইনস্টাগ্রাম থেকে

    ৫ / ১৮
    ‘পিঙ্কভিলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরা বলেন, ‘আমি আসলে এতটাই বিষণ্ন ছিলাম যে আমার আর লড়াই করার শক্তি ছিল না। আমি চাইতাম ঘুমিয়ে পড়তে, আর ঘুম থেকে কোনো দিন জেগে না উঠতে।’
    ‘পিঙ্কভিলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরা বলেন, ‘আমি আসলে এতটাই বিষণ্ন ছিলাম যে আমার আর লড়াই করার শক্তি ছিল না। আমি চাইতাম ঘুমিয়ে পড়তে, আর ঘুম থেকে কোনো দিন জেগে না উঠতে।’ ছবি: ইনস্টাগ্রাম থেকে

    ৬ / ১৮
    নেটফ্লিক্সের মেন্টাল হেলথ পডকাস্টে ডা. বিবেক মূর্তিকে লম্বা সাক্ষাৎকারে আমির খানকে সঙ্গে নিয়ে কথা বলেন ইরা খান। সেখানে ইরা বলেন, ‘আমি সেই সন্তান, যার মা–বাবা দুজনই পেশাজীবনে সফল। এই মা–বাবা তার জন্য অনেক অর্থ খরচ করেছেন, কিন্তু দিন শেষে সে কিছুই করতে পারেনি, পারছে না।’
    নেটফ্লিক্সের মেন্টাল হেলথ পডকাস্টে ডা. বিবেক মূর্তিকে লম্বা সাক্ষাৎকারে আমির খানকে সঙ্গে নিয়ে কথা বলেন ইরা খান। সেখানে ইরা বলেন, ‘আমি সেই সন্তান, যার মা–বাবা দুজনই পেশাজীবনে সফল। এই মা–বাবা তার জন্য অনেক অর্থ খরচ করেছেন, কিন্তু দিন শেষে সে কিছুই করতে পারেনি, পারছে না।’ ছবি: ইনস্টাগ্রাম থেকে

    ৭ / ১৮
    সাত মাস আগের ওই সাক্ষাৎকারে ইরা আরও বলেন, ‘একটানা ১০ বছর আমার চিকিৎসা চলেছে। আমি এখনো বিষণ্নতায় ভুগছি। তবে দুই বছর হলো, আমার মনে হচ্ছে, আমি বেঁচে যাব।’
    সাত মাস আগের ওই সাক্ষাৎকারে ইরা আরও বলেন, ‘একটানা ১০ বছর আমার চিকিৎসা চলেছে। আমি এখনো বিষণ্নতায় ভুগছি। তবে দুই বছর হলো, আমার মনে হচ্ছে, আমি বেঁচে যাব।’ ছবি: ইনস্টাগ্রাম থেকে

    ৮ / ১৮
    ইরা আরও জানান, বিখ্যাত মানুষের সন্তান হওয়া যতটা আশীর্বাদ, ততটাই অভিশাপ। দিনের পর দিন, বছরের পর বছর হাজারো, লাখো মানুষ আমাকে বুলি করেছে। বলেছে, আমি ‘স্পয়েল্ড চাইল্ড’, ‘গুড ফর নাথিং’, ‘আমাকে দিয়ে কিছু হচ্ছে না, হবেও না’।
    ইরা আরও জানান, বিখ্যাত মানুষের সন্তান হওয়া যতটা আশীর্বাদ, ততটাই অভিশাপ। দিনের পর দিন, বছরের পর বছর হাজারো, লাখো মানুষ আমাকে বুলি করেছে। বলেছে, আমি ‘স্পয়েল্ড চাইল্ড’, ‘গুড ফর নাথিং’, ‘আমাকে দিয়ে কিছু হচ্ছে না, হবেও না’। ছবি: ইনস্টাগ্রাম থেকে

    ৯ / ১৮
    ইরা জানান, নিজের কিছু সিদ্ধান্তও তাঁর বিষণ্ণতা বাড়িয়েছে।
    ইরা জানান, নিজের কিছু সিদ্ধান্তও তাঁর বিষণ্ণতা বাড়িয়েছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

    ১০ / ১৮
    এর আগে তরুণ সংগীতশিল্পী, প্রযোজক ও কম্পোজার মিশাল কির্পালানির সঙ্গে দুই বছরের সম্পর্কে ছিলেন ইরা। তাঁরা ইরান ও যুক্তরাষ্ট্রে একসঙ্গে থেকেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অন্তরঙ্গ কিছু ছবি ভাগ করে মিশালকে প্রেমিক হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার কিছুদিন পরই নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন মিশাল।
    এর আগে তরুণ সংগীতশিল্পী, প্রযোজক ও কম্পোজার মিশাল কির্পালানির সঙ্গে দুই বছরের সম্পর্কে ছিলেন ইরা। তাঁরা ইরান ও যুক্তরাষ্ট্রে একসঙ্গে থেকেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অন্তরঙ্গ কিছু ছবি ভাগ করে মিশালকে প্রেমিক হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার কিছুদিন পরই নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন মিশাল। ছবি: ইনস্টাগ্রাম থেকে

    ১১ / ১৮
    এরপর ইরাও খুব দ্রুত নতুন আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে সেটিও বেশিদিন টেকেনি।
    এরপর ইরাও খুব দ্রুত নতুন আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে সেটিও বেশিদিন টেকেনি। ছবি: ইনস্টাগ্রাম থেকে

    ১২ / ১৮
    ২০২৪ সালের জানুয়ারিতে ইরা তাঁর বাবা আমির খানের ফিটনেস ট্রেইনার নূপুর শিখরকে বিয়ে করেন। এর আগে আড়াই বছর প্রেম করেছেন এই জুটি।
    ২০২৪ সালের জানুয়ারিতে ইরা তাঁর বাবা আমির খানের ফিটনেস ট্রেইনার নূপুর শিখরকে বিয়ে করেন। এর আগে আড়াই বছর প্রেম করেছেন এই জুটি। ছবি: ইনস্টাগ্রাম থেকে

    ১৩ / ১৮
    সম্পর্কের একেবারে শুরুতেই নূপুরকে নিজের জীবনের সব ঘটনা জানিয়ে ইরা জানতে চেয়েছিলেন, তিনি ইরাকে বিয়ে করতে পারবেন কি না। সব শুনে নূপুর বলেছিলেন, তাড়াহুড়ো না করে আরেকটু ভাবতে, সময় নিতে।
    সম্পর্কের একেবারে শুরুতেই নূপুরকে নিজের জীবনের সব ঘটনা জানিয়ে ইরা জানতে চেয়েছিলেন, তিনি ইরাকে বিয়ে করতে পারবেন কি না। সব শুনে নূপুর বলেছিলেন, তাড়াহুড়ো না করে আরেকটু ভাবতে, সময় নিতে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

    ১৪ / ১৮
     নূপুর বলেছিলেন, ‘আমি এটুকু নিশ্চিত করতে পারি যে আমি আছি, কোথাও যাচ্ছি না। তুমি সময় নাও। সেরে ওঠো। কোনো কিছু দিয়ে প্রভাবিত হয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ো না। নিজের মনের ওপর কোনো চাপ নিয়ো না।’
    নূপুর বলেছিলেন, ‘আমি এটুকু নিশ্চিত করতে পারি যে আমি আছি, কোথাও যাচ্ছি না। তুমি সময় নাও। সেরে ওঠো। কোনো কিছু দিয়ে প্রভাবিত হয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ো না। নিজের মনের ওপর কোনো চাপ নিয়ো না।’ ছবি: ইনস্টাগ্রাম থেকে

    ১৫ / ১৮
    দীর্ঘ সময় মানসিক স্বাস্থ্য নিয়ে লড়াই করা ইরা খান ২০২১ সালের মার্চে ‘আগাতসু’ নামে একটি প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেন। এটি একটি মানসিক স্বাস্থ্যসেবাকেন্দ্র।
    দীর্ঘ সময় মানসিক স্বাস্থ্য নিয়ে লড়াই করা ইরা খান ২০২১ সালের মার্চে ‘আগাতসু’ নামে একটি প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেন। এটি একটি মানসিক স্বাস্থ্যসেবাকেন্দ্র। ছবি: ইনস্টাগ্রাম থেকে

    ১৬ / ১৮
    ইরা ওই পডকাস্টে বলেন, ‘আমি এক ব্যর্থ মানুষ, যে নিজের সবটুকু জড়ো করে কেবল বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।’
    ইরা ওই পডকাস্টে বলেন, ‘আমি এক ব্যর্থ মানুষ, যে নিজের সবটুকু জড়ো করে কেবল বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।’ ছবি: ইনস্টাগ্রাম থেকে

    ১৭ / ১৮
    তখন পাশ থেকে আমির খান তাঁর ২৮ বছর বয়সী একমাত্র কন্যাকে বলেন, ‘মোটেও না। তুমি দুর্দান্ত করছো। সামনে আরও ভালো করবে। একটা জীবন তোমার পড়ে আছে। তুমি যেকোনো কিছু করার সামর্থ রাখো।’
    তখন পাশ থেকে আমির খান তাঁর ২৮ বছর বয়সী একমাত্র কন্যাকে বলেন, ‘মোটেও না। তুমি দুর্দান্ত করছো। সামনে আরও ভালো করবে। একটা জীবন তোমার পড়ে আছে। তুমি যেকোনো কিছু করার সামর্থ রাখো।’ ছবি: ইনস্টাগ্রাম থেকে

    ১৮ / ১৮
    এক ফ্রেমে ইরা, রিনা রত্ত, নূপুর শিখর, নূপুরের মা ও জুনাইদ।
    এক ফ্রেমে ইরা, রিনা রত্ত, নূপুর শিখর, নূপুরের মা ও জুনাইদ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

    সূত্র: পিঙ্কভিলা

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.