ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি আবারো আলোচনায় এসেছেন সামাজিক মাধ্যমে। আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘দেবী চৌধুরানী’। সিনেমার টিজার প্রকাশের পর থেকে তিনি প্রচারণায় ব্যস্ত সময় কাটালেও ভক্তদের জন্য সময় বের করছেন সামাজিক মাধ্যমেও।

সোমবার দুপুরে ইনস্টাগ্রামে নিজের কিছু নতুন ছবি শেয়ার করেন শ্রাবন্তী। যেখানে দেখা যায় তাকে হালকা গোলাপি রঙের অফ-শোল্ডার পোশাকে, খোলা চুল আর বোল্ড মেকআপে। পোশাকের বুকের অংশে রয়েছে নকশার কাজ ও সাজসজ্জা, যা তার আবেদনময়ী উপস্থিতিকে আরও উজ্জ্বল করেছে। ছবিগুলোতে শ্রাবন্তীকে কখনো হাতে শ্যাম্পেনের গ্লাস নিয়ে টেবিলের পাশে দাঁড়ানো অবস্থায়, কখনো বাতাসে উড়ন্ত চুলে ভিন্ন ভিন্ন পোজ দিতে দেখা গেছে। এই বোল্ড লুক মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মুগ্ধ করে।

ছবির ক্যাপশনে শ্রাবন্তী লেখেন, “নিজেকে ভালোবাসাই সুখে থাকার প্রথম রহস্য।” তার এই পোস্টে ভক্তরা ভালোবাসা ও প্রশংসার মন্তব্যে সাড়া দিয়েছেন। কয়েকদিন আগেও গোলাপি রঙের লেহেঙ্গা পরে ভিন্ন সাজে সামাজিক মাধ্যমে উপস্থিত হয়ে নজর কেড়েছিলেন এই নায়িকা।

