Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুরুষদের প্রতি তামান্নার বিশেষ অনুরোধ
    বিনোদন

    পুরুষদের প্রতি তামান্নার বিশেষ অনুরোধ

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অভিনেত্রী তামান্না ভাটিয়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি বিজয় বর্মার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর পুরুষদের নিয়ে নানা মন্তব্য করেছেন। এবার তিনি এক বিশেষ অনুরোধ জানিয়েছেন।

    অ্যামাজন প্রাইম ভিডিওর ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ সিরিজে শিখা চরিত্রে অভিনয় করছেন তামান্না। গত শুক্রবার মুম্বাইয়ে সিরিজের ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, “এই চরিত্র আমাকে অন্যভাবে মেলে ধরার সুযোগ দিয়েছে। সব সময় বলা হয়, একজন পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে।

    আমি মনে করি, নারীর সফলতার পেছনেও পুরুষের সমর্থন সমান জরুরি। আমার বাবা আমার জীবনে বিশাল সাপোর্ট সিস্টেম। আজ আমি যে জায়গায় আছি, তার পেছনে বাবা ও ভাইয়ের অবদান অনেক। তাদের মতো সুন্দর মননের পুরুষ আমার জীবনে আছেন বলেই আমি এগোতে পেরেছি।”

    এরপর তিনি আরও বলেন, “আমি সব পুরুষকে বলতে চাই, তারা যেন তাদের ঘরের মেয়েদের পাশে দাঁড়ান এবং তাদের স্বপ্ন পূরণের সাহস যোগান।”

    তামান্না ও বিজয়ের সম্পর্ক টানা দু’বছর স্থায়ী ছিল। ‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমায় কাজ করতে গিয়ে তাঁদের প্রেম শুরু হয়। বিভিন্ন অনুষ্ঠানে তারা হাতে হাত ধরে উপস্থিত হতেন। তবে টানা দু’বছরের প্রেমের পর সম্পর্ক ভেঙে যায়। শোনা যায়, তামান্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন, কিন্তু বিজয় রাজি হননি। যদিও তামান্না নিজে এই বিষয়ে এখনও মন্তব্য করেননি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.