ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে কানাডার মন্ট্রিয়লে অবকাশ যাপন করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবিতে ভক্তদের নজর কেড়েছেন তিনি। ছবিগুলোতে তাকে দেখা গেছে হাসিখুশি ও প্রফুল্ল ভঙ্গিতে।
ছবিতে সাদা পোশাক, চোখে সানগ্লাস এবং খোলা চুলে বেশ আকর্ষণীয় লুক তৈরি করেছেন ফারিয়া। পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাদা পোশাকে ওটা তোমার মেয়ে।’
তার এই লুক ভক্ত-অনুরাগী ও নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। এক নেটিজেন লিখেছেন, ‘আগের চেয়েও সুন্দর লাগছে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘সাদা পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে।’
উল্লেখ্য, নুসরাত ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজ অঙ্গনে প্রবেশ করেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র আশিকী-তে অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং তাকে জনপ্রিয়তা এনে দেয়।

