বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এখন জীবনের নতুন অধ্যায় পার করছেন। পেশাগত ব্যস্ততার পাশাপাশি তিনি তার মেয়ে রাহার মাতৃত্বের আনন্দ উপভোগ করছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আলিয়া তার মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্য জীবনধারা নতুনভাবে সাজিয়েছেন। সন্তান জন্মের পর কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন, তবে বর্তমানে পেশাজীবনের ব্যস্ততা আবার বেড়েছে।

আলিয়া বলেছেন, “মেয়ের জন্মের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাহাকে কখনো একা ছাড়ব না। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে সন্তানের কাছে থাকবে।” তিনি আরও যোগ করেছেন, “আমরা দিনের পুরোটা সময় তার সঙ্গে থাকি। তবে রাহা নিজেও ব্যস্ত, ওর বিভিন্ন ক্লাস থাকে। দাদু-দিদার কাছে যায়, খেলতে যায়। আমার পরিবার ও সহকারীর সহযোগিতা ছাড়া এটি সম্ভব হত না।”

এ সময় আলিয়া ও তার স্বামী রণবীর কাপুর এক ছবিতে অভিনয় করছেন। ছবির নাম ‘লভ এন্ড ওয়ার’। শুটিং রাতে হওয়ায় দু’জনকেই রাতটি বাইরে কাটাতে হচ্ছে।

