Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউক্রেনে গিয়ে বিপাকে অস্কারজয়ী অ্যাঞ্জেলিনা জোলি
    বিনোদন

    ইউক্রেনে গিয়ে বিপাকে অস্কারজয়ী অ্যাঞ্জেলিনা জোলি

    এফ. আর. ইমরাননভেম্বর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অস্কারজয়ী হলিউড তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি/সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মানবিক কর্মকাণ্ডের জন্য বিশ্বব্যাপী পরিচিত অস্কারজয়ী হলিউড তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি ইউক্রেনে গিয়ে বিপাকে পড়েছেন। যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ ইউক্রেনের শহরগুলোতে তার এই গোপন সফর ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

    জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে এটি জোলির দ্বিতীয় ইউক্রেন সফর। ২০২২ সালে রাশিয়ার হামলার পর তিনি প্রথমবার লভিভে গিয়েছিলেন। এবার তিনি আরো ঝুঁকিপূর্ণ অঞ্চল—খেরসনসহ দক্ষিণ ইউক্রেনের কয়েকটি যুদ্ধকবলিত এলাকায় ভ্রমণ করেন।

    সফরের সময় জোলি বিভিন্ন শিশু হাসপাতাল, প্রসূতি ওয়ার্ড ও জরুরি সেবাকেন্দ্র পরিদর্শন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাকে দেখা গেছে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে, কখনো আবার আহত শিশুদের সঙ্গে হাসিমুখে সময় কাটাতে।

    তবে সফরের মধ্যেই ঘটে বিপত্তি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, জোলির দলের এক সদস্য—যিনি তার গাড়িচালক ছিলেন বলে জানা যায়—তাকে একটি চেকপোস্টে আটক করে ইউক্রেনীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়।

    প্রতিবেদনে বলা হয়, জোলির এই সফর ইউক্রেন সরকারের সঙ্গে সমন্বয় করে করা হয়নি। তিনি পদব্রজে দেশটিতে প্রবেশ করেন। পরে ইউক্রেনীয় স্থলবাহিনী সামাজিক মাধ্যমে ঘটনাটি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করলেও কিছুক্ষণের মধ্যেই তা মুছে ফেলা হয়। ওই বিবৃতিতে ঘটনাটির সত্যতা তারা না নিশ্চিত করে, না অস্বীকার করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    তৃতীয় সপ্তাহে ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্যে যাচ্ছে আড়াই হাজার মেরিন সেনা

    মার্চ 14, 2026
    আন্তর্জাতিক

    ইরানি নেতাদের তথ্য দিলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মার্চ 14, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের ওমানের দূতাবাসকর্মীদের দেশে ফেরার নির্দেশ

    মার্চ 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.