Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের মিথিলা
    বিনোদন

    মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের মিথিলা

    হাসিব উজ জামাননভেম্বর 12, 2025Updated:নভেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর বসছে থাইল্যান্ডে। আর সেই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে আলো ছড়াতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। আগামী ২১ নভেম্বর দেশটির কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে এবারের বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালে।

    এই প্রতিযোগিতার সর্বশেষ আসরে বিজয়ী হয়েছিলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ। এবার তার উত্তরসূরির মুকুট কে জিতবেন, তা জানতে অপেক্ষা মাত্র কয়েক দিনের।

    গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর থেকেই আলোচনায় মিথিলা। দেশের পতাকা হাতে অক্টোবরের শেষ সপ্তাহে তিনি উড়াল দেন থাইল্যান্ডে, যেখানে এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি, গ্রুমিং সেশন এবং ভোটিং কার্যক্রম।

    ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে বিশ্বসেরা সুন্দরীর লড়াইয়ে অংশ নিচ্ছেন এই বাংলাদেশি তারকা। আর সেখানে ৭৩ হাজার ভোট পেয়ে বিশ্ব র‍্যাংকিংয়ে পঞ্চম স্থান অর্জন করেছেন মিথিলা—যা বাংলাদেশের জন্য এক অনন্য গর্বের মুহূর্ত।

    সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে মিথিলা লিখেছেন—

    “আমি কাঁদছি, সত্যি বলতে জানি না কী বলব। আপনাদের অমূল্য ৭৩ হাজার ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, বুঝতে পারছি না।”

    তিনি আরও বলেন,

    “আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। এবার আমাদের একসঙ্গে কাজ করতে হবে, যাতে বাংলাদেশের মাথায় উঠে আসে বিশ্ব সুন্দরীর মুকুট। বাংলাদেশ অপ্রতিরোধ্য।”

    বাংলাদেশে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ শিরোপা জয়ের পর থেকেই মিথিলা ছিলেন শিরোনামে। এবার বিশ্বমঞ্চে তার সাফল্য যেন বাংলাদেশের জন্য নতুন এক অনুপ্রেরণা।

    এর আগে ২০১৯ সালে শিরীন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম দেশের হয়ে অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। তবে মিথিলার এই অর্জন বাংলাদেশের মিস ইউনিভার্স ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে জায়গা করে নিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    বিনোদন

    রাজের সঙ্গে বিচ্ছেদের রহস্য উন্মোচন করলেন পরীমনি

    ফেব্রুয়ারি 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.