Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিল আদালত
    বিনোদন

    মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিল আদালত

    এফ. আর. ইমরাননভেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অভিনেত্রী মেহজাবীন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পারিবারিক ব্যবসার পার্টনার করার প্রলোভনে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর এ আদেশ দেন।

    রোববার (১৬ নভেম্বর) মামলার বাদী আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই দিন মামলার শুনানিতে আসামিদের ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ ছিল, কিন্তু তারা আদালতে উপস্থিত হননি। এ কারণে আদালত উভয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং গ্রেপ্তারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন।

    মামলার বিবরণে বলা হয়েছে, দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে আমিরুল ইসলামের কাছ থেকে নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে নগদ এবং বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন মেহজাবীন চৌধুরী। এরপর দীর্ঘ সময়েও ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় তিনি একাধিকবার পাওনা টাকা চাইলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন তারা।

    বাদীর দাবি, গত ১১ ফেব্রুয়ারি পাওনা টাকার বিষয়ে কথা বলতে গেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। সেখানে উপস্থিত হলে মেহজাবীন, তার ভাই আলিসান এবং আরও অজ্ঞাতনামা চার-পাঁচজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন যে তিনি যেন আর কখনো তাদের বাসায় টাকা চাইতে না যান। এমনকি বাসার সামনে দেখা গেলে ‘জানে মেরে ফেলা হবে’ বলেও হুমকি দেওয়া হয়।

    পরিস্থিতি সমাধানের জন্য ভাটারা থানায় গেলে পুলিশ বিষয়টি আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরবর্তীতে ২৪ মার্চ আমিরুল ইসলাম ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    বিনোদন

    রাজের সঙ্গে বিচ্ছেদের রহস্য উন্মোচন করলেন পরীমনি

    ফেব্রুয়ারি 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.