Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, ফেব্রু. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাশমিকা–বিজয়ের বিয়ের তারিখ চূড়ান্ত, আয়োজন করছে যারা
    বিনোদন

    রাশমিকা–বিজয়ের বিয়ের তারিখ চূড়ান্ত, আয়োজন করছে যারা

    এফ. আর. ইমরানডিসেম্বর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি বছরের অক্টোবরে হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বাগ্‌দান সম্পন্ন করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবারকোন্ডা। যদিও তখন দুই তারকার কেউই আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি। পরে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাশমিকা বলেন, তিনি বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটাই করবেন না এবং যখন সময় হবে তখন তাঁরাই ঘোষণা দেবেন।

    সাক্ষাৎকারের সেই বক্তব্যকে তাঁদের সম্পর্কের নীরব স্বীকৃতি হিসেবেই দেখেছেন ভক্তরা। এবার জানা গেছে, রাশমিকা ও বিজয়ের বিয়ের নির্দিষ্ট দিনক্ষণ।

    রাশমিকা কিংবা বিজয়—এখনো পর্যন্ত দুজনের কেউই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে অক্টোবরে বাগ্‌দানের সময় বিজয়ের টিম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিল, ফেব্রুয়ারিতেই বিয়ে করবেন তাঁরা। এবার ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডার বিয়ে অনুষ্ঠিত হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। রাজস্থানের উদয়পুরে একটি ঐতিহ্যবাহী প্রাসাদে বিয়ের আয়োজন করা হচ্ছে।

    সূত্রটি জানায়, বিয়ের জন্য তাঁরা সেখানে একটি হেরিটেজ প্রপার্টি চূড়ান্ত করেছেন। বাগ্‌দানের মতো বিয়ের অনুষ্ঠানও হবে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে, যেখানে কেবল পরিবারের সদস্য ও কাছের মানুষজন উপস্থিত থাকবেন।

    বিয়ের পর চলচ্চিত্রজগতের বন্ধু ও সহকর্মীদের জন্য আলাদা কোনো সংবর্ধনার আয়োজন করা হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। হায়দরাবাদে ফিরে এমন কোনো অনুষ্ঠান হতে পারে কি না, তা নিয়েও কিছু জানানো হয়নি।

    এর আগে ২০২৫ সালের ৩ অক্টোবর, দশেরার এক দিন পর হায়দরাবাদে আংটি বদল করেন রাশমিকা ও বিজয়। সে সময়ও তাঁরা কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে খবরটি প্রকাশ্যে এলে বিজয়ের টিম বিষয়টি হিন্দুস্তান টাইমসকে নিশ্চিত করে এবং তখনই জানানো হয়, ফেব্রুয়ারিতেই বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁদের। বাগ্‌দান অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও অল্প কয়েকজন বন্ধুই উপস্থিত ছিলেন। এরপরও দুজনই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে নীরবতা বজায় রাখেন।

    তবে সাম্প্রতিক সময়ে তাঁদের জনসমক্ষে উপস্থিতি ও আচরণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার একটি অনুষ্ঠানে রাশমিকার প্রতি বিজয়ের ঘনিষ্ঠ আচরণ দর্শকদের নজর এড়ায়নি। অন্যদিকে রাশমিকাও বিভিন্ন সাক্ষাৎকারে ইঙ্গিতপূর্ণভাবে উল্লেখ করেছেন, তাঁর ‘সঙ্গী’ তাঁকে এমন এক কঠিন সময় থেকে উঠে দাঁড়াতে সাহায্য করেছেন, যার জন্য তিনি দায়ী ছিলেন না।

    রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডা একসঙ্গে অভিনয় করেছেন ২০১৮ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালের ‘ডিয়ার কমরেড’-এ। চলতি বছর তাঁরা নিউইয়র্কে অনুষ্ঠিত ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে নেতৃত্ব দেন এবং ‘ইন্ডিয়া বিয়ন্ড বর্ডার্স’ অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেন। বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের দুজনের হাতেই আংটি দেখা যাচ্ছে, যা তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জনকে আরও জোরালো করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    বিনোদন

    রাজের সঙ্গে বিচ্ছেদের রহস্য উন্মোচন করলেন পরীমনি

    ফেব্রুয়ারি 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.