Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, ফেব্রু. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঢাকায় শুরু হলো চতুর্বিংশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
    বিনোদন

    ঢাকায় শুরু হলো চতুর্বিংশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

    হাসিব উজ জামানজানুয়ারি 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—এই দর্শনকে সামনে রেখে আজ শনিবার (১০ জানুয়ারি) শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন, চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসব চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

    নয় দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৬টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। প্রতিযোগিতা ও বিশেষ প্রদর্শনী মিলিয়ে বহুমাত্রিক বিভাগে সাজানো হয়েছে এবারের আয়োজন, যা চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক বিস্তৃত অভিজ্ঞতার সুযোগ তৈরি করবে।

    আজ বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে চীনা নির্মাতা চেন শিয়াং পরিচালিত ‘উ জিন ঝি লু’ (The Journey to No End)।

    উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, আন্তর্জাতিক মানের চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি চলচ্চিত্র নিয়ে আলোচনা, মাস্টারক্লাস ও শিল্পকলা প্রদর্শনীর মধ্য দিয়ে দেশের চলচ্চিত্র সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

    এবারের উৎসবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, বাংলাদেশ প্যানোরামা, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, উইমেন ফিল্মমেকার, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস এবং চিলড্রেন ফিল্ম সেশনসহ নানা বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

    বাংলাদেশ প্যানোরামা বিভাগে আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক সংস্থা ফিপ্রেসি (FIPRESCI)–এর বাংলাদেশ চ্যাপ্টার সেরা চলচ্চিত্রকে বিশেষ পুরস্কারে ভূষিত করবে।

    এবারই প্রথমবারের মতো দর্শকদের জন্য উন্মুক্ত পরিবেশে, কক্সবাজারের লাবণী বিচ পয়েন্টে আয়োজন করা হয়েছে ওপেন এয়ার স্ক্রিনিং—‘ওপেন থিয়েটার বায়োস্কোপ’, যা উৎসবে নতুন মাত্রা যোগ করবে।

    আগামী ১৮ জানুয়ারি উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

    আয়োজকদের প্রত্যাশা, এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলচ্চিত্রপ্রেমীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে এবং বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    বিনোদন

    রাজের সঙ্গে বিচ্ছেদের রহস্য উন্মোচন করলেন পরীমনি

    ফেব্রুয়ারি 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.