Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Fri, Feb 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজের সঙ্গে বিচ্ছেদের রহস্য উন্মোচন করলেন পরীমনি
    বিনোদন

    রাজের সঙ্গে বিচ্ছেদের রহস্য উন্মোচন করলেন পরীমনি

    এফ. আর. ইমরানFebruary 3, 2026Updated:February 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শরিফুল রাজ ও পরীমনি। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভালোবাসা থেকেই বিয়ে করেছিলেন চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরীফুল রাজ। তবে সেই দাম্পত্য সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। বিচ্ছেদের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও তাঁদের আলাদা হওয়ার কারণ নিয়ে আলোচনা থামেনি। বিশেষ করে তৃতীয় পক্ষের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন চলছিল। অবশেষে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন পরীমনি।

    সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে অংশ নিয়ে রাজের সঙ্গে বিচ্ছেদ, সংসার ভাঙন এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সেখানে তৃতীয় পক্ষের গুঞ্জন সরাসরি নাকচ করে পরীমনি বলেন, তাঁদের বিচ্ছেদের পেছনে অন্য কারও কোনো ভূমিকা নেই।

    তাঁর ভাষায়, বোঝাপড়ার অভাবই সম্পর্ক ভাঙনের মূল কারণ। সংসার টিকিয়ে রাখতে যে পারস্পরিক চেষ্টা ও সমর্থন প্রয়োজন, সেটির ঘাটতির কথাও উল্লেখ করেন তিনি।

    বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়া একটি প্রচলিত ধারণা নিয়েও কথা বলেন পরীমনি। তাঁর মতে, ‘আমার জন্য রাজ নাকি সন্তানের খোঁজ নিতে পারছে না’—এমন কথা সম্পূর্ণ ভুল। এ প্রসঙ্গে তিনি বলেন, রাজ যেন নিজের ওপর আস্থা রাখেন এবং কাউকে কিছু না বলেই উপলব্ধি করেন যে তাঁর একটি সন্তান আছে এবং সেই সন্তানের প্রতি দায়িত্ব রয়েছে।

    ২০২২ সালের জানুয়ারিতে শরীফুল রাজ প্রকাশ্যে জানান, পরীমনি অন্তঃসত্ত্বা এবং তাঁরাই সন্তানের বাবা–মা হতে যাচ্ছেন। একই সঙ্গে তাঁদের বিয়ের বিষয়টিও সামনে আসে। পরে দুজনেই জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে তাঁদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাঁদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।

    পরীমনি। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

    সন্তান জন্মের পরও তাঁদের দাম্পত্য জীবনে স্থায়িত্ব আসেনি। একাধিকবার মান-অভিমান ও দূরত্বের পর তাঁরা আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। বিশেষ করে রাজের ফেসবুক আইডি থেকে কয়েকজন চিত্রনায়িকার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। ওই ঘটনার পর সম্পর্কের অবনতি ঘটে এবং রাজ বাসা ছাড়েন। পরে দুজনই সংবাদমাধ্যমে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন। সব মিলিয়ে ২০২৩ সালের শেষ দিকে তাঁদের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

    বর্তমানে দুজনই আলাদা জীবনে ব্যস্ত। পরীমনিকে সর্বশেষ দেখা গেছে ‘ফেলুবক্সী’ সিনেমায়। তিনি সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয়ের চুক্তি করেছেন, যেখানে তাঁর সহশিল্পী চঞ্চল চৌধুরী। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘ডোডোর গল্প’। নিরবের সঙ্গে ‘গোলাপ’ ছবির কাজ শুরুর কথা থাকলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

    অন্যদিকে শরীফুল রাজকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমায়। তাঁর অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’, ‘জীবন অপেরা’ এবং নাম চূড়ান্ত না হওয়া আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন তমা মির্জা, সাবিলা নূর ও বিদ্যা সিনহা মিম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    February 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    February 4, 2026
    বিনোদন

    শান্তি ও সহমর্মিতার বার্তা নিয়ে গ্র্যামি জিতলেন দালাই লামা

    February 2, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.