Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক
    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    এফ. আর. ইমরানমার্চ 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইকবাল হোসাইন চৌধুরী। ছবি: ডিরেক্টরস ডট সিএ থেকে সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশি নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী কানাডার চলচ্চিত্র শিল্পের গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠন ডিরেক্টরস গিল্ড অব কানাডা (ডিজিসি)-এর পরিচালক সদস্যপদ পেয়েছেন। ইকবাল বলেন, “এই সংগঠনের সদস্য হওয়া আমার জন্য অনেক সম্মানের।”

    ডিজিসির ওয়েবসাইটে বলা হয়েছে, ইকবাল হোসাইন বলি (দ্য রেসলার) সিনেমার জন্য পুরস্কার জয় করেছেন। সিনেমাটি ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে নিউ কারেন্টস অ্যাওয়ার্ড জিতেছিল।

    এছাড়া তাঁর সিনেমা ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডে বাংলাদেশ থেকে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে অস্কার প্রতিযোগিতার জন্য অংশগ্রহণ করেছিল।

    ডিজিসি কানাডার চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে কাজ করা পরিচালক, সহকারী পরিচালক, প্রোডাকশন ম্যানেজার ও অন্যান্য সৃজনশীল পেশাজীবীদের প্রতিনিধিত্ব করে। সংগঠনটি সদস্যদের পেশাগত অধিকার রক্ষা, কাজের মান উন্নয়ন এবং শিল্পের মানদণ্ড বজায় রাখা-তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলধারার চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় কাজ করতে গেলে ডিজিসি সদস্যপদ একটি বড় স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

    বুসানের পুরস্কার হাতে ইকবাল হোসাইন চৌধুরী। ছবি: সংগৃহীত

    ডিরেক্টরস গিল্ডের এই পরিচালকদের তালিকায় বাংলাদেশ থেকে একমাত্র ইকবালের নাম রয়েছে। টরন্টো থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি বলেন, “কানাডার মূলধারার সিনেমায় আমি ক্ষুদ্র দায়িত্বও গুরুত্বের সঙ্গে পালন করেছি। এক দিনের কাজের জন্য কখনও ৩৫০ কিলোমিটারও সফর করেছি। সে কাজ শেষ পর্যন্ত হয়নি। সেই দিক থেকে সদস্যপদ পাওয়া আমার জন্য সম্মানের।”

    ইকবাল আশা প্রকাশ করেছেন, “ডিজিসি-র মতো গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠনে একজন বাংলাদেশি হিসেবে অন্তর্ভুক্তি ভবিষ্যতে আরও নির্মাতাকে আন্তর্জাতিক পরিসরে কাজ করার জন্য উৎসাহিত করবে। আমি চাই বাংলাদেশিদের মধ্যে এমন ধারা তৈরি হোক, যাতে অন্যরাও উৎসাহী হয়ে দেশের সিনেমা এগিয়ে নেবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বার কাউন্সিলের লিখিত পরীক্ষা রিভিউয়ে উত্তীর্ণ আরও ১৫৫০ প্রার্থী

    মার্চ 7, 2026
    বাংলাদেশ

    ভারতে তেল পাচার রোধে বিজিবি বসাচ্ছে বিশেষ চেকপোস্ট

    মার্চ 7, 2026
    বাংলাদেশ

    জ্বালানি সংকটের ভয় নেই: আসছে পর্যাপ্ত পেট্রোল ও অকটেনের সঙ্গে ২.৮০ লাখ টন ডিজেল

    মার্চ 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.