Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » একই দিনে জাতিসংঘে ভাষণ দিবেন ইউনূস-মোদি-শেহবাজ
    ফিচার

    একই দিনে জাতিসংঘে ভাষণ দিবেন ইউনূস-মোদি-শেহবাজ

    এফ. আর. ইমরানআগস্ট 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

    আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এই অধিবেশন অনুষ্ঠিত হবে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর সোমবারের (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী উত্তেজনা দক্ষিণ এশিয়াকে পারমাণবিক সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই ঘটনার পর এবার প্রথমবারের মতো ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী একই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন।

    প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকালের সেশনে বক্তব্য দেবেন। এরপর বিকেলে বক্তব্য রাখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই দিন বিকেলের সেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসেরও।

    জাতিসংঘ কর্মকর্তাদের প্রকাশিত সূচি অনুসারে, মোদির বক্তব্যের পরপরই শেহবাজের বক্তব্য নির্ধারিত হওয়ায় ইসলামাবাদের হাতে দিল্লির অবস্থানের সরাসরি জবাব দেওয়ার সুযোগ তৈরি হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন, যেখানে থাকবেন উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তারিক ফাতেমি।

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। তবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর। প্রথম দিনে বক্তব্য রাখবে ব্রাজিল, এরপর যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দ্বিতীয় মেয়াদের প্রথম ভাষণ দেবেন জাতিসংঘে। এবারের মূল প্রতিপাদ্য— “একসাথে ভালো: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে ৮০ বছর ও আরও বেশি”।

    বিশ্লেষকরা মনে করছেন, মোদি ও শেহবাজের একের পর এক বক্তব্যে দুই দেশের ভিন্ন অবস্থান স্পষ্ট হয়ে উঠবে। ধারণা করা হচ্ছে, ভারত সার্বভৌমত্ব ও নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দেবে, আর পাকিস্তান কাশ্মির ও আঞ্চলিক শান্তিকে প্রধান বিষয় করবে। এক পাকিস্তানি কূটনীতিক বলেন, “কাশ্মির সমস্যার ন্যায়সঙ্গত সমাধান ছাড়া জাতিসংঘের শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের প্রতিশ্রুতি আমাদের অঞ্চলে কখনো পূর্ণ হবে না।”

    এবারের অধিবেশনকে সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে ব্যস্ত কূটনৈতিক মৌসুম হিসেবে দেখা হচ্ছে। কারণ, এ সময়ে গাজার যুদ্ধ, ইউক্রেন সংঘাত এবং ভারত-পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধের প্রভাব আন্তর্জাতিক পরিসরে জটিলতা বাড়াবে। পাকিস্তানও স্পষ্ট বার্তা দিচ্ছে— দক্ষিণ এশিয়ার উত্তেজনা উপেক্ষা করা যাবে না, আর টেকসই শান্তির চাবিকাঠি হলো কাশ্মির।

    এ ছাড়া প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জলবায়ুবিষয়ক বিশেষ অধিবেশন এবং ২৬ সেপ্টেম্বর পারমাণবিক অস্ত্র বিলুপ্তির আন্তর্জাতিক দিবস উপলক্ষে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালীতে ইরানের মোকাবিলায় ইউক্রেন প্রস্তুত: জেলেনস্কি

    এপ্রিল 3, 2026
    আন্তর্জাতিক

    কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

    এপ্রিল 3, 2026
    ধর্ম

    এক হাজার বছর পুরোনো কোরআন উন্মোচন করল সৌদি আরব

    এপ্রিল 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.