Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী
    খেলা

    স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

    এফ. আর. ইমরানমার্চ 26, 2026Updated:মার্চ 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত হয়ে খেলোয়াড় ও দর্শকদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচটি সাবেক ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

    বিকেল প্রায় চারটার দিকে স্টেডিয়ামে পৌঁছে প্রধানমন্ত্রী মাঠে নামেন এবং খেলায় অংশ নেওয়া সাবেক খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর একমাত্র কন্যা জাইমা রহমান। মাঠে উপস্থিত হয়ে তিনি বিশেষভাবে কয়েকজন সাবেক তারকা ফুটবলারের সঙ্গে আলাপ করেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

    খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী স্টেডিয়ামের চারপাশ ঘুরে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন। পূর্ব গ্যালারিতে উপস্থিত দর্শকরাও হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর লাল ও সবুজ—এই দুই দলে বিভক্ত হয়ে ম্যাচ শুরু হয়। খেলা শুরুর আগে সাবেক জাতীয় দলের অধিনায়ক ও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ফটোসেশন করেন। পরে প্রধানমন্ত্রী ডাগআউটে বসে প্রীতি ম্যাচ উপভোগ করেন এবং পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ১৮ বছর আগের দূরদর্শী চুক্তির সুফল ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্নের পরিবার

    মার্চ 25, 2026
    আন্তর্জাতিক

    কেন রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল?

    মার্চ 21, 2026
    খেলা

    সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছে ভারত

    মার্চ 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.