Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আর্জেন্টিনাকে পেছনে ফেলে শিরোপা জিতল ব্রাজিল
    খেলা

    আর্জেন্টিনাকে পেছনে ফেলে শিরোপা জিতল ব্রাজিল

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নাটকীয় সমাপ্তি। প্রতিযোগিতার প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। সেই দলটিই শেষ পর্যন্ত শিরোপার আনন্দে মাতল।

    রোববার রাতে ভেনেজুয়েলার জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের ম্যাচে চিলির বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় ব্রাজিল। দলটির হয়ে গোল করেন ডেভিড ওয়াশিংটন, পেদ্রো ও রিকার্ডো ম্যাথিয়াস। এই জয়ের ফলে ব্রাজিল ১৩তমবারের মতো দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে।

    ব্রাজিল-চিলি ম্যাচের পরেই মাঠে নামে আর্জেন্টিনা-প্যারাগুয়ে। সমীকরণ অনুযায়ী, শিরোপা জিততে হলে আর্জেন্টিনাকে জয় পেতে হতো কমপক্ষে চার গোলের ব্যবধানে। তবে চাপে থাকা আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি। প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে পড়ে দলটি। শেষ পর্যন্ত প্যারাগুয়ের বিপক্ষে ৩-২ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয় আকাশি-নীল জার্সিধারীদের।

    চূড়ান্ত পর্বে প্রথম চার ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনার পয়েন্ট ছিল সমান ১০ করে। তাই শেষ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছিল শিরোপার ভাগ্য। ব্রাজিল তাদের ম্যাচ জয়ের মাধ্যমে আর্জেন্টিনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যায় এবং গোল ব্যবধানেও (+৪) শ্রেষ্ঠত্ব ধরে রাখে।

    প্রথম ম্যাচে ৬ গোল হজমের ধাক্কা সামলে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে ১৩তমবারের মতো দক্ষিণ আমেরিকার শিরোপা জিতে নেয় ব্রাজিল। টুর্নামেন্টের শুরুতে অনেকেই ব্রাজিলকে শিরোপার দৌড় থেকে ছিটকে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রমাণ করেছে তাদের ফুটবল ঐতিহ্যের ধারাবাহিকতা।

    ব্রাজিল ৩ : ০ চিলি

    আর্জেন্টিনা ২ : ৩ প্যারাগুয়ে

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিকুর রহিম

    মার্চ 1, 2026
    খেলা

    বিশ্বকাপের মাঝপথে বাবা হারালেন ভারতীয় ক্রিকেটার রিংকু সিং

    ফেব্রুয়ারি 27, 2026
    খেলা

    চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে নাটক, শেষ ষোলোয় টিকিট কাটল যারা

    ফেব্রুয়ারি 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.