Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিপিএলের ফিক্সিং রোধে আইসিসির সরাসরি নজরদারি
    খেলা

    বিপিএলের ফিক্সিং রোধে আইসিসির সরাসরি নজরদারি

    এফ. আর. ইমরানঅক্টোবর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিপিএল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৪ সালের বিপিএল টিকিট বিক্রি থেকে রেকর্ড আয় করেছে। অর্থনৈতিক দিক থেকে আসরটি লাভজনক হলেও নানা অনিয়ম আর কেলেঙ্কারিতে মুখ থুবড়ে পড়েছে। ক্রিকেটাররা সময়মতো পারিশ্রমিক না পাওয়ায় প্র্যাকটিস বয়কট করেছেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকে ম্যাচ না খেলেই হোটেলে থাকা পছন্দ করেছেন।

    পরিশ্রমিক পরিশোধে গড়িমসি ছিল অনেক দলের। হোটেল বিলও অনেক সময় ঠিকমতো দেওয়া হয়নি। এমনকি বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক তাদের দেশে ফেরার দিন পর্যন্ত পেতে অপেক্ষা করতে হয়েছে।

    মাঠে ফিক্সিংয়ের অভিযোগও ওঠে। ম্যাচ ও স্পট ফিক্সিং নিয়ে শোনা গেছে। কয়েকজন ক্রিকেটারকে ফিক্সিংয়ে জড়িত থাকার বিষয়ে সন্দেহ করা হয়। অর্থাৎ টিকিট বিক্রি থেকে আয়ের পরেও বিপিএলের গায়ে কালো দাগ লেগেছিল।

    এবার সেই দাগ এড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরও সক্রিয়। ২০২৫ সালের বিপিএলে সবরকম দুর্নীতি, ম্যাচ ও স্পট ফিক্সিং প্রতিরোধে তারা শুরু থেকেই সতর্ক। বিসিবির ভেতরের সূত্র জানাচ্ছে, এবারের বিপিএলে আইসিসির সরণাপন্ন থাকবে।

    বিসিবি এবার নিজেদের দুর্নীতি দমন ইউনিটের ওপর আস্থা রাখছে না। তাই সরাসরি আইসিসি অ্যান্টি করাপশন ইউনিটের নজরদারিতে আসর আয়োজনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।

    অন্যদিকে, প্লেয়ার্স ড্রাফট ও আসরের শুরু হওয়ার দিন এখনো চূড়ান্ত হয়নি। আয়োজকরা নভেম্বরের মাঝামাঝি ড্রাফট সম্পন্ন করতে চান। বিপিএল শুরু হতে পারে ১৯ ডিসেম্বর থেকে এবং শেষ হতে পারে ১৬ জানুয়ারি। প্রতিযোগী দলের সংখ্যা অনুযায়ী সময়সূচি সামান্য পরিবর্তিত হতে পারে। যদি দল ৫টি হয়, তাহলে জানুয়ারির মাঝামাঝি শেষ হবে। আর ৬ দলের আসরে শেষ হতে পারে জানুয়ারির তৃতীয় সপ্তাহে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    লিটনের সঙ্গে চুক্তি নবায়ন করল ভারতীয় কোম্পানি

    মার্চ 11, 2026
    খেলা

    ফাইনাল ম্যাচে ২৩ লাল কার্ড দেখিয়ে নতুন বিশ্বরেকর্ড

    মার্চ 10, 2026
    খেলা

    টানা দুই বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস ভারতের

    মার্চ 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.