বিপিএলের দ্বাদশ আসর সামনে রেখে দেশি ক্রিকেটারদের চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামী ৩০ নভেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট, যেখানে মোট ১৬৬ জন দেশি ক্রিকেটার বিভিন্ন ক্যাটাগরিতে ড্রাফটে উঠবেন।
‘এ’ ক্যাটাগরিতে ছয় তারকা, তিনজন আগেই দলে
সবচেয়ে আলোচনায় থাকা ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ৫০ লাখ টাকা। এই তালিকায় রয়েছেন ছয় শীর্ষ ক্রিকেটার—
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
এদের মধ্যে তিনজনকে দলগুলো ইতিমধ্যে সরাসরি চুক্তিতে নিয়ে ফেলেছে।
-
ঢাকা ক্যাপিটালস পেয়েছে তাসকিনকে
-
সিলেট টাইটান্স দলে ভিড়িয়েছে মিরাজকে
-
রংপুর রাইডার্স দলে রেখেছে মোস্তাফিজকে
‘বি’ ক্যাটাগরিতে জাতীয় দলের পরিচিত মুখেরা
২০ জন ক্রিকেটারকে রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে। এখানে আছেন জাতীয় দলের অভিজ্ঞ ও নিয়মিত ক্রিকেটাররা—
মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়সহ আরও অনেকে।
এরই মধ্যে কয়েকটি চুক্তি নিশ্চিত—
-
রংপুর নিয়েছে নুরুল হাসান সোহানকে
-
নোয়াখালী এক্সপ্রেস দলে নিয়েছে হাসান মাহমুদ ও সৌম্য সরকারকে
-
চট্টগ্রাম রয়্যালস পেয়েছে শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলামকে
-
সিলেটে যাচ্ছেন নাসুম আহমেদ
-
ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন সাইফ হাসান
তরুণদের ভরসায় ‘সি’ ক্যাটাগরি
মাঝারি অভিজ্ঞতা ও তরুণ ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে ‘সি’ ক্যাটাগরি। তালিকায় আছেন—
আফিফ হোসেন ধ্রুব, ইবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, আকবর আলী, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, সাব্বির রহমানসহ আরও অনেকে।
ডি, ই ও এফ ক্যাটাগরি—বিস্তৃত তালিকায় অভিজ্ঞ ও নতুন মুখ
নিচের তিনটি ক্যাটাগরিতেও আছে বড় তালিকা—
ক্যাটাগরি ডি (১৯ জন):
হাবিবুর রহমান সোহান, নাসির হোসেন, আরাফাত সানি, জিসান আলম, হাসান মুরাদসহ আরও নাম।
ক্যাটাগরি ই (৩৭ জন):
ইরফান শুক্কুর, ফজলে মাহমুদ রাব্বি, সানজামুল ইসলাম, সোহাগ গাজী, শাহাদাত হোসেন, মুশফিক হাসান প্রমুখ।
ক্যাটাগরি এফ (৬৬ জন):
অভিষেক দাস, মহিউদ্দিন তারেক, মোহর শেখ, আইচ মোল্লা, মার্শাল আইয়ুব, মেহেদী মারুফসহ অনেক তরুণ ও অভিজ্ঞ প্রান্তিক ক্রিকেটারের লড়াই থাকবে এই ক্যাটাগরিতে।

