Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৮ মাস করা হলো ‘পগবার’ নিষেধাজ্ঞা
    খেলা

    ১৮ মাস করা হলো ‘পগবার’ নিষেধাজ্ঞা

    নাহিদঅক্টোবর 5, 2024Updated:অক্টোবর 18, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পগবার আপিলে কিছুটা শাস্তি শিথিল করলো আদালত। ডোপ-বিরোধী বিধি লঙ্ঘনের অপরাধে বিশ্বকাপ জয়ী ফরাসি মিডফিল্ডারকে ৪ বছরের নিষেধাজ্ঞা কমিয়ে ১৮ মাস করেছে (কোর্ট অব অ্যারবিট্রেশন ফর স্পোর্টস) আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)।

    সিএএস-এর মহাপরিচালক মাথিউ রিব এমন বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেন।

    ৩১ বছর বয়সী পগবার নিষেধাজ্ঞা কমায় আগামী বছরের মার্চে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারবেন। ইতালিয়ান ক্লাব ইউভেন্তুসের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি বদ্ধ আছে এই খেলোয়াড়।

    গত বছরের আগষ্টে সেরি আয় উদিনেজের বিপক্ষে ম্যাচের পর দৈবচয়ন ভিত্তিতে পগবার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে উচ্চমাত্রার টেস্টোস্টেরোন পাওয়া যায়, একই বছর সেপ্টেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে এই বছরের ফেব্রুয়ারিতে তাকে চার বছরের নিষেধাজ্ঞা দেয় ইতালির ন্যাশনাল ডোপিং-বিরোধী ট্রাইব্যুনাল। সেটা কার্যকর ধরা হয়েছে ঐ সেপ্টেম্বর থেকে।

    অন্যায় করার দায়ভার অস্বীকার করে তখনই আপিল করার কথা বলেছিলেন পগবা।

    ম্যানচেস্টার ইউনাইটেডে ছয় মৌসুম কাটানোর পর ২০২২ সালে ফ্রি ট্রান্সফারে পুরোনো ঠিকানা ইউভেন্তুসে ফেরেন পগবা। তখন থেকেই একের পর এক চোটে খুব বেশি ম্যাচ খেলতে পারেনি ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। বার বার ইনজুরিতে পড়তে হয়েছে তাকে। তবে আদালত পুনরায় বৈধতা লঙ্ঘন থেকে বিরত থাকতে বলে তার শাস্তি  কিছুটা শিথিল করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    বিশ্বকাপ ২০২৬ থেকে সরে দাঁড়াতে ইরানকে ট্রাম্পের পরামর্শ

    মার্চ 13, 2026
    খেলা

    লিটনের সঙ্গে চুক্তি নবায়ন করল ভারতীয় কোম্পানি

    মার্চ 11, 2026
    খেলা

    ফাইনাল ম্যাচে ২৩ লাল কার্ড দেখিয়ে নতুন বিশ্বরেকর্ড

    মার্চ 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.