Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক অকার্যকর
    স্বাস্থ্য

    ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক অকার্যকর

    নাহিদনভেম্বর 25, 2025Updated:নভেম্বর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আইসিইউ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগীদের বড় একটি অংশের ওপর অ্যান্টিবায়োটিকের কোনো প্রভাব নেই। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট—আইইডিসিআর জানাচ্ছে, আইসিইউতে থাকা প্রায় ৪১ শতাংশ রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ও অতিরিক্ত ব্যবহারের কারণে এই সংকট দ্রুত বাড়ছে।

    গতকাল সোমবার ঢাকার মহাখালীতে আইইডিসিআরের এক অনুষ্ঠানে এমন উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়। এ–সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা।

    আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক জাকির হোসেন বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআরকে ভয়ংকর পর্যায়ে নিয়ে গেছে। তাঁর ভাষায়, “এটি এখন দেশের জন্য বড় জনস্বাস্থ্যঝুঁকি।”

    অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বুঝতে আইইডিসিআর ২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৯৬ হাজার ৪৭৭ রোগীর নমুনা পরীক্ষা করে। দেশের পাঁচটি হাসপাতালের আইসিইউতে থাকা রোগীদের ওপর ৭১ ধরনের অ্যান্টিবায়োটিকের প্রভাব যাচাই করা হয়। গবেষকেরা দেখেছেন, এই রোগীদের মধ্যে প্রায় ৪১ শতাংশের ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিকই কার্যকর নয়।

    অনুষ্ঠানে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেন, মানুষ যেন চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক না খায়—এই বার্তা সবাইকে পৌঁছাতে হবে। তাঁর মতে, সচেতনতা না বাড়লে ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    ঢাকার আইসিইউতে দ্রুত ছড়াচ্ছে ওষুধ-প্রতিরোধী ‘সুপারবাগ’ সি অরিস

    মার্চ 4, 2026
    স্বাস্থ্য

    ধারণক্ষমতার পাঁচ গুণ ভর্তি, শিশু রোগীরা মেঝেতে

    ফেব্রুয়ারি 27, 2026
    স্বাস্থ্য

    লেবুর দামে আগুন, ইফতারে কী রাখবেন বিকল্প হিসেবে?

    ফেব্রুয়ারি 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.