Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, ফেব্রু. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জীবন বীমা করপোরেশন পুনরায় চালু করল পেনশন বিমা
    বিমা

    জীবন বীমা করপোরেশন পুনরায় চালু করল পেনশন বিমা

    মনিরুজ্জামানঅক্টোবর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্রায়ত্ত সংস্থা জীবন বীমা করপোরেশন (জেবিসি) বন্ধের ২২ মাস ১৯ দিনের মাথায় আবার পেনশন বিমা পলিসি চালু করেছে। নতুন পলিসির নাম ‘জেবিসি পেনশন বিমা’। এটি গতকাল রোববার উদ্বোধন করা হয়। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে বন্ধ করা ‘ব্যক্তিগত পেনশন বিমা পলিসি’ এর সঙ্গে নতুন পলিসির বৈশিষ্ট্য একই ধরনের।

    ঢাকার মতিঝিলে নতুন পলিসির উদ্বোধন করেন জেবিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুহিবুজ্জামান। একই সঙ্গে ১৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী গ্রাহকসেবা পক্ষও উদ্বোধন করা হয়। জেবিসি জানিয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা অনুযায়ী ‘তারুণ্যের উৎসব, ২০২৫’ উদ্‌যাপন উপলক্ষে নতুন পলিসি ও গ্রাহকসেবা পক্ষ চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শায়লা শারমিন ও শেখ মোহাম্মদ হাসান নামের দুজন গ্রাহকের হাতে নতুন পলিসির ফার্স্ট প্রিমিয়াম রিসিট (এফপিআর) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

    নতুন পলিসির সুবিধা: জেবিসি বলেছে, নতুন পলিসি অবসরজীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা হয়েছে। এর প্রধান সুবিধা:

    • গ্রাহক আজীবন পেনশন সুবিধা পাবেন।
    • নমিনিরাও পেনশনের আওতায় থাকবেন।
    • মেয়াদ পূর্তিতে এককালীন বা মাসিক ভিত্তিতে পেনশন নেওয়া যাবে।
    • প্রিমিয়ামের ওপর আয়কর ছাড় পাওয়া যাবে।
    • ২০ থেকে ৬০ বছরের মধ্যে যে কেউ গ্রাহক হতে পারবেন।
    • প্রিমিয়াম দেওয়া যাবে ষাণ্মাসিক ও বার্ষিক উভয়ভাবে।
    • বিমার মেয়াদ সর্বনিম্ন ৫ বছর, সর্বোচ্চ ৪৫ বছর।
    • বার্ষিক পেনশন সর্বনিম্ন ১০ হাজার টাকা, সর্বোচ্চ গ্রাহকের সামর্থ্য অনুযায়ী।
    • পেনশন পাওয়া যাবে ৫৫ থেকে ৬৫ বছর বয়সে।
    • পেনশন শুরুর ১০ বছরের মধ্যে গ্রাহক মারা গেলে, নমিনি বাকি সময়ের জন্য পেনশন পাবেন।
    • বিমার মেয়াদের মধ্যে মৃত্যু হলে নমিনি বার্ষিক পেনশনের ১৫ গুণ সুবিধা পাবেন। মৃত্যু হওয়া মাত্র বার্ষিক পেনশনের পাঁচ গুণ অর্থ এবং পরবর্তী ১০ বছরের পেনশন দেওয়া হবে।

    জেবিসির প্রকৌশল ও সম্পত্তি বিভাগের মহাব্যবস্থাপক হান্নানুর রশীদ স্বাক্ষরিত অফিস আদেশে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ব্যক্তিগত পেনশন বিমা পলিসি বন্ধ করা হয়। আদেশে বলা হয়েছিল, অলাভজনক হওয়ার কারণে অ্যাকচুয়ারিয়াল পরামর্শক বিক্রয় বন্ধ করার সুপারিশ করেছেন। এরপর জেবিসির পরিচালনা পর্ষদও এটি অনুমোদন করেছে।

    তৎকালীন এমডি আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান তখন বলেছিলেন, এ পলিসির কারণে সরকারের লোকসান হচ্ছিল। এছাড়া সর্বজনীন পেনশন স্কিম চালুর পর সরকার ওই দিকে মনোযোগ বাড়াতে চেয়েছিল। সব মিলিয়ে পলিসি বন্ধ করা হয়েছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিমা

    বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

    ফেব্রুয়ারি 20, 2026
    বিমা

    দাবির পাহাড় ও গ্রাহক অনাস্থায় বিপর্যস্ত বীমা খাত

    ফেব্রুয়ারি 8, 2026
    বিমা

    বিমা কোম্পানির নিবন্ধন ফি পাঁচগুণ বৃদ্ধি

    ফেব্রুয়ারি 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.