Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, ফেব্রু. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন পেনশন স্কিমে গ্রাহকের প্রাপ্য অর্থ থাকবে আয়করমুক্ত
    বিমা

    নতুন পেনশন স্কিমে গ্রাহকের প্রাপ্য অর্থ থাকবে আয়করমুক্ত

    মনিরুজ্জামানঅক্টোবর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জীবন বীমা করপোরেশনের প্রধান কার্যালয়ে জেবিসি পেনশন বিমা স্কিমের উদ্বোধন করা হয়।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুহিবুজ্জামান বলেছেন, জীবন বীমার নতুন পেনশন স্কিমে গ্রাহকের প্রাপ্য সম্পূর্ণ অর্থই আয়করমুক্ত থাকবে। এতে গ্রাহক তাদের প্রাপ্য অর্থ সম্পূর্ণভাবে ভোগ করতে পারবেন। নতুন এই স্কিম দেশের প্রান্তিক জনগোষ্ঠীসহ সব শ্রেণির গ্রাহকের জন্য স্বস্তি বয়ে আনবে।

    গতকাল (রোববার) রাজধানীর মতিঝিলের জীবন বীমা করপোরেশনের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘গ্রাহক সেবা পক্ষ ও জীবন বীমা করপোরেশনের (জেবিসি) পেনশন স্কিমের উদ্বোধনী অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুহিবুজ্জামান বলেন, স্বাধীনতার পর থেকে জীবন বীমা করপোরেশন গ্রাহককে আন্তরিক সেবা দিয়ে আসছে এবং সরকারি প্রতিষ্ঠান হিসেবে মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সেবা সম্প্রসারণের লক্ষ্যেই প্রতিষ্ঠানটি নিয়মিত নতুন গ্রাহকবান্ধব স্কিম চালু করছে। এর ধারাবাহিকতায় নতুন পেনশন স্কিম চালু করা হলো, যাতে বাড়তি সুবিধা ও সহজ শর্তে গ্রাহকরা পেনশনের নিরাপত্তা পেতে পারেন।

    তিনি আরও বলেন, বর্তমানে দেশে ৩৫টি জীবন বীমা কোম্পানি কার্যক্রম চালাচ্ছে, যার মধ্যে মাত্র ৪-৫টির অবস্থা ভালো। কিছু বিদেশি কোম্পানি ধনী শ্রেণির মধ্যে সীমিতভাবে কাজ করলেও জীবন বীমা করপোরেশনের লক্ষ্য হলো দেশের শহর ও গ্রামের প্রান্তিক জনগণের কল্যাণে কাজ করা। মুহিবুজ্জামান বলেন, আমরা গ্রাহকের প্রাপ্য অর্থ যথাযথভাবে তাদের বা বৈধ নমিনির হাতে পৌঁছে দিই। মুনাফা অর্জন নয়, বরং জনগণের সেবা ও রাষ্ট্রের কল্যাণই আমাদের মূল লক্ষ্য।

    অনুষ্ঠানে জানানো হয়, জেবিসির পেনশন বিমা স্কিমের আওতায় গ্রাহক আজীবন পেনশন সুবিধা পাবেন। প্রয়োজনে নমিনিকেও এই সুবিধার আওতায় রাখা যাবে। মেয়াদপূর্তিতে গ্রাহক এককালীন বা মাসিক ভিত্তিতে পেনশন গ্রহণের সুযোগ পাবেন। এছাড়া প্রিমিয়াম জমার অর্থ আয়কর রেয়াতের সুবিধা পাবে। স্কিমে ২০ থেকে ৬০ বছর বয়সি নাগরিকরা অংশ নিতে পারবেন।

    অনুষ্ঠানে গ্রাহক এসকে মো. হাসান ও শায়লা শারমিনের প্রিমিয়ামের মেয়াদপূর্তির চেক হস্তান্তর করা হয়। এতে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার, জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল অ্যাফেয়ার্স ডিভিশন) আবু মোহাম্মদ মাঈনুদ্দিন এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (গোষ্ঠীবিমা ডিভিশন) শেখ খায়েরুজ্জামান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিমা

    বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

    ফেব্রুয়ারি 20, 2026
    বিমা

    দাবির পাহাড় ও গ্রাহক অনাস্থায় বিপর্যস্ত বীমা খাত

    ফেব্রুয়ারি 8, 2026
    বিমা

    বিমা কোম্পানির নিবন্ধন ফি পাঁচগুণ বৃদ্ধি

    ফেব্রুয়ারি 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.