Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, ফেব্রু. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা বেড়ে ১৭৬ কোটি টাকা
    বিমা

    আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা বেড়ে ১৭৬ কোটি টাকা

    মনিরুজ্জামাননভেম্বর 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫ সালের প্রথম ৯ মাসে দেশের শীর্ষস্থানীয় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ১৭৬ কোটি ৩০ লাখ টাকার কর-পরবর্তী একত্র নিট মুনাফা অর্জন করেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ বেশি।

    জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির একত্র মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫০ লাখ টাকায়। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ৪.০৪ টাকায় উঠেছে, যা ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের ২.৮৭ টাকার চেয়ে বেশি। একক (স্ট্যান্ডালোন) কর-পরবর্তী নিট মুনাফা ১৩৬ কোটি ৫০ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ২৯ শতাংশ বেড়েছে। একক মেয়াদি আমানত (টার্ম ডিপোজিট) ২০২৪ সালের তুলনায় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০ হাজার ৪০৭ কোটি টাকায় পৌঁছেছে। ঋণ পোর্টফোলিও ১২ হাজার ১৬৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ৮ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

    বিশ্লেষকদের মতে, দক্ষ মূলধন ব্যবস্থাপনা এবং কার্যকর ব্যবসায়িক কৌশলের কারণে আইডিএলসি এই সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির একত্র রিটার্ন অন ইক্যুইটি (বার্ষিকীকৃত) বেড়ে ১১.৩৯ শতাংশ হয়েছে, যা গত বছর ছিল ৮.৬৫ শতাংশ। একইভাবে একত্র রিটার্ন অন অ্যাসেটস বেড়ে ১.৪৮ শতাংশে পৌঁছেছে, যা ২০২৪ সালের ১.১৪ শতাংশের চেয়ে বেশি।

    মন্দ ঋণের অনুপাত ৪.৭১ শতাংশে স্থিতিশীল রয়েছে, যা গত বছরের ৪.৯৮ শতাংশের তুলনায় কম এবং সংশ্লিষ্ট খাতের গড় অনুপাতের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম। একক প্রভিশন কভারেজ অনুপাত ১০১.৭৫ শতাংশ, যা প্রতিষ্ঠানটির সতর্ক ও দক্ষ ঝুঁকি ব্যবস্থাপনার প্রতিফলন।

    আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, ‘আমাদের সাফল্যের মূল সূত্র হলো অনন্য ব্যবসায়িক মডেল এবং ঝুঁকি ব্যবস্থাপনায় কঠোর শৃঙ্খলা। দীর্ঘ মেয়াদে গ্রাহককেন্দ্রিক সমাধান তৈরি করতেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর্থিক লাভজনকতা এবং দায়িত্বশীল প্রশাসনিক পরিচালনার মধ্যে ভারসাম্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি।’ রাজধানীর গুলশানে আইডিএলসি করপোরেট হেড অফিসে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩৫৭তম সভায় ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ঝুঁকির মুখে বেসরকারি ব্যাংকিং খাত

    ফেব্রুয়ারি 21, 2026
    ব্যাংক

    ইসলামী ব্যাংকের দর কমেছে ১২ শতাংশ

    ফেব্রুয়ারি 21, 2026
    ব্যাংক

    বৈদেশিক বাণিজ্যে বাড়ছে দেশি ব্যাংকের দাপট

    ফেব্রুয়ারি 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.