Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, ফেব্রু. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেয়ার দরপতনে শীর্ষে প্রিমিয়ার লিজিং
    বিমা

    শেয়ার দরপতনে শীর্ষে প্রিমিয়ার লিজিং

    মনিরুজ্জামাননভেম্বর 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। দাম কমার তালিকায় শীর্ষে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি।

    বিনিয়োগকারীদের আগ্রহ না থাকায় প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারের দাম পাঁচ কার্যদিবস ধরে কমতে থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ পর্যন্ত শেয়ারের দাম কমার শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটি। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২২ পয়সা বা ১৮.৩৩ শতাংশ কমেছে। এর ফলে পাঁচ দিনের লেনদেনে শেয়ারের দাম মিলিতভাবে কমেছে ২ কোটি ৯২ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৯৮ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ১ টাকা ২০ পয়সা।

    শুধু গত সপ্তাহ নয়, এই দরপতন প্রবণতা চলতি বছরের ২৪ জুলাই থেকে শুরু হয়েছে। ২৪ জুলাই শেয়ারের দাম ছিল ৩ টাকা ২০ পয়সা। ধারাবাহিক দরপতনের ফলে শেয়ার এখন ৯৮ পয়সায় নেমেছে। তিন মাসে শেয়ারের দাম কমেছে ২ টাকা ২২ পয়সা। একই সময়ে শেয়ারদর সম্মিলিতভাবে কমেছে ২৯ কোটি ৫১ লাখ ৯৩ হাজার টাকা।

    প্রিমিয়ার লিজিং বিনিয়োগকারীদের ২০১৮ সালের পর থেকে কোনো লভ্যাংশ দেয়নি। সর্বশেষ ২০১৮ সালে ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়া হয়েছিল। এর আগে ২০১৭ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার, ২০১৬ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ প্রদান করেছিল প্রতিষ্ঠানটি।

    কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ২৯ লাখ ৭০ হাজার ২১০টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ২০.৭২ শতাংশ। সাধারণ বিনিয়োগকারীরা ধারণ করেন ৫৬.৩১ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২২.৯৭ শতাংশ। প্রিমিয়ার লিজিংয়ের পরে দাম কমার তালিকায় ছিল স্টাইল ক্রাফট, যার শেয়ার দাম কমেছে ১৫.৯৯ শতাংশ। প্রিমিয়ার ব্যাংকের শেয়ার দাম কমেছে ১৫.২৫ শতাংশ, যা তৃতীয় স্থানে।

    সর্বশেষ শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে মেঘনা সিমেন্টে ১৫.১২ শতাংশ, বসুন্ধরা পেপার মিল ১৪.০১ শতাংশ, এক্সিম ব্যাংক ১৩.৫১ শতাংশ, ফার কেমিক্যাল ১২.৯৮ শতাংশ, ন্যাশনাল ব্যাংক ১২.১২ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১১.৫৪ শতাংশ এবং ইউনিয়ন ব্যাংক ১১.১১ শতাংশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিমা

    বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

    ফেব্রুয়ারি 20, 2026
    বিমা

    দাবির পাহাড় ও গ্রাহক অনাস্থায় বিপর্যস্ত বীমা খাত

    ফেব্রুয়ারি 8, 2026
    বিমা

    বিমা কোম্পানির নিবন্ধন ফি পাঁচগুণ বৃদ্ধি

    ফেব্রুয়ারি 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.