Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, ফেব্রু. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৮১৬ কোটি টাকা আত্মসাতে ফারইস্টের সাবেক সিইও গ্রেপ্তার
    বিমা

    ৮১৬ কোটি টাকা আত্মসাতে ফারইস্টের সাবেক সিইও গ্রেপ্তার

    মনিরুজ্জামাননভেম্বর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা হেমায়েত উল্লাহকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার বিকেলে রাজধানী থেকে তাকে আটক করা হয়। ডিবির কর্মকর্তারা ঘটনাটি নিশ্চিত করেছেন।

    সূত্র জানায়, হেমায়েত উল্লাহ প্রতিষ্ঠানটিতে চাকরির সময় সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও সাবেক পরিচালক এম এ খালেকের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে দুর্নীতি করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা মিলে কোম্পানির বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন।

    ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন শাহবাগ থানায় একটি মামলা করেন। মামলায় ৮১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলাটি বর্তমানে ডিএমপির ডিবি তদন্ত করছে এবং সেই মামলার ভিত্তিতেই হেমায়েত উল্লাহকে এবার গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেপ্তারের পর ১৯ নভেম্বর তাকে সিএমএম কোর্টে হাজির করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। ডিবি সূত্র বলছে, এর আগে হেমায়েত উল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি এবং ২০২২ সালের ১৯ সেপ্টেম্বরও একই মামলায় একবার গ্রেপ্তার হয়েছিলেন।

    ফারইস্ট ইসলামী লাইফের এক বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায়, কোম্পানিটি থেকে মোট দুই হাজার ৩৬৭ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। তার বাইরে আরও ৪৩২ কোটি টাকার অনিয়ম পাওয়া গেছে। এই আত্মসাতের ঘটনায় সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, পরিচালক এম এ খালেক, সিইও হেমায়েত উল্লাহসহ কোম্পানির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা জড়িত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিমা

    বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

    ফেব্রুয়ারি 20, 2026
    বিমা

    দাবির পাহাড় ও গ্রাহক অনাস্থায় বিপর্যস্ত বীমা খাত

    ফেব্রুয়ারি 8, 2026
    বিমা

    বিমা কোম্পানির নিবন্ধন ফি পাঁচগুণ বৃদ্ধি

    ফেব্রুয়ারি 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.