ইরানের ধারাবাহিক হামলার মুখে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের অনেকেই সামরিক ঘাঁটি ছেড়ে হোটেল ও অফিস ভবনে আশ্রয় নিচ্ছেন। সাম্প্রতিক আক্রমণে একাধিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সূত্র: নিউইয়র্ক টাইমস
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে মার্কিন বাহিনীকে ছড়িয়ে-ছিটিয়ে বিকল্প স্থানে থাকতে হচ্ছে। এমনকি স্থলবাহিনীর একটি বড় অংশ দূর থেকে যুদ্ধ পরিচালনা করছে বলেও জানা গেছে। তবে যুদ্ধবিমান চালনা ও আক্রমণ পরিচালনার দায়িত্বে থাকা ইউনিটগুলো সরাসরি অভিযানে সক্রিয় রয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এসব ছড়িয়ে থাকা মার্কিন সেনাদের খুঁজে বের করতে স্থানীয়দের সহায়তা চেয়েছে। এক বার্তায় বলা হয়, “আমরা বাধ্য হচ্ছি আমেরিকানদের শনাক্ত করে লক্ষ্যবস্তু করতে… তাই হোটেলে তাদের আশ্রয় না দেওয়াই ভালো।”
ইরানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি বলেন, ‘সব মার্কিন ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ায় সেনারা লুকিয়ে আছে, আমরা তাদের খুঁজছি।’
অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ বলেন, ‘আমাদের প্রতিটি আঘাত শত্রুর ওপর সঠিকভাবে পড়ুক’। এদিকে মার্কিন সামরিক কর্মকর্তা ড্যান কেইন বলেন, ‘ইরান এখনও কিছু সক্ষমতা ধরে রেখেছে।’

