যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে চলমান সংঘাতে অঞ্চলের মার্কিন সেনাদের আবাসস্থল হোটেলগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী।
আবুল ফজল শেখারচি, সশস্ত্র বাহিনীর মুখপাত্র, বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “যখন সমস্ত আমেরিকান সেনা একটি হোটেলে অবস্থান করে, তখন আমাদের দৃষ্টিকোণ থেকে সেই হোটেলটি মার্কিন হোটেল হিসেবে বিবেচিত হবে।
তিনি আরো বলেন, আমরা কি শুধুই দাঁড়িয়ে থেকে তাদের দ্বারা আমাদের ওপর আঘাত হানতে দেব? যখন আমরা জবাব দেব- স্বাভাবিকভাবেই, তারা যেখানেই থাকুক না কেন, আমাদেরও সেখানে প্রতিঘাত করার অধিকার থাকবে।”
ইরানের এই হুঁশিয়ারি সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন ও ইসরায়েলি সৈন্যদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

