জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক শুক্রবার বলেছেন, ২৮ ফেব্রুয়ারি মিনাব-এর শাহারেহ তাইয়েবেহ প্রাথমিক বিদ্যালয়ে ঘটে যাওয়া বোমা হামলা ‘মর্মান্তিক আতঙ্ক’ সৃষ্টি করেছে। তিনি যুক্তরাষ্ট্রকে হামলার তদন্ত দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন এবং ঘটনার জন্য ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, “যারা এই হামলা চালিয়েছে, তাদের ওপরই এর দ্রুত, নিরপেক্ষ, স্বচ্ছ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার দায়িত্ব বর্তায়। যে ভয়াবহ ক্ষতি হয়েছে, তার জন্য অবশ্যই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”
মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছে, হামলার তদন্ত এখনো চলছে। ভলকার তুর্ক জোর দিয়ে বলেছেন, এই প্রক্রিয়া দ্রুত শেষ করা এবং ফলাফল জনসমক্ষে প্রকাশ করা জরুরি।

