ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কোম্পানিগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোট ৫ জন ব্যক্তি এবং ৪টি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা মিলিশিয়া ও ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা করছিল এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করতে অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করছিল।
কানাডা আরও জানিয়েছে, যারা ইরানের অস্থিতিশীল কার্যক্রমে জড়িত থাকবে, তাদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। এ পর্যন্ত মোট ২২৭ জন ব্যক্তি এবং ২৬০টি প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, দেশটি ন্যাটোর লক্ষ্যমাত্রা অনুযায়ী জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় নিশ্চিত করেছে।
তিনি আরো জানান, সামরিক সক্ষমতা বাড়াতে আগামী ১০ বছরে কানাডা ৫০০ বিলিয়ন কানাডিয়ান ডলার বিনিয়োগ করবে। যার মধ্যে থাকবে সাবমেরিন, ড্রোন ও রাডার সিস্টেম।

