Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরাইলে ফের হামলা হলে ইরানের অর্থনীতি ‘পঙ্গু’ করে দেওয়া হবে : নেতানিয়াহু
    আন্তর্জাতিক

    ইসরাইলে ফের হামলা হলে ইরানের অর্থনীতি ‘পঙ্গু’ করে দেওয়া হবে : নেতানিয়াহু

    ইভান মাহমুদনভেম্বর 13, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মঙ্গলবার এক ভিডিও বার্তায় ইরানি জনগণকে উদ্দেশ্য করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলে ফের আক্রমণের চেষ্টা করলে ইরানের অর্থনীতি ‘পঙ্গু’ করে দেওয়া হবে।

    উল্লিখিত, গত ২৬ অক্টোবর ইরানের অভ্যন্তরে প্রতিশোধমূল হামলা চালিয়েছিল ইসরাইল। এ হামলায় চার সেনাসহ এক বেসামরিক নাগরিক নিহত হয়। এরপর থেকে ইসরাইলে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়ে আসছে তেহরান।

    তিনি ইরানের জনগণের উদ্দেশে আরও বলেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ছাড়া জীবন কতটা উন্নত হবে তা কল্পনা করতে বলেছেন। নেতানিয়াহুর অভিযোগ, ইরানের শাসকগোষ্ঠী সাধারণ জনগণকে বিপদে ফেলছে।

    কয়েক মাসের মধ্যে ইরানি জনগণের উদ্দেশে এটি নেতানিয়াহুর দ্বিতীয় বক্তব্য। এর আগে ১ অক্টোবর ইরানে হামলার দুদিন আগে তিনি প্রথম বক্তব্য দেন।

    নেতানিয়াহু বলেন, ‘কয়েক সপ্তাহ আগে, আমি সরাসরি ইরানের জনগণের সাথে কথা বলেছিলাম। বিশ্বের কোটি কোটি মানুষ, খোদ ইরানের কোটি কোটি মানুষ সেই ভিডিও দেখেছে। তারা এটি দেখার পরে, অনেক ইরানি ইসরাইলের কাছে পৌঁছেছিল। তাই আজ, আমি আবারো ইরানের জনগণকে সম্বোধন করতে চাই’।

    নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ‘কীভাবে ধর্মান্ধ ইরানি সরকার তার নিজের জনগণের উন্নতি না করে ইসরাইলকে আক্রমণ করার জন্য প্রচুর পরিমাণে ব্যয় করে। আবার ইসরাইলে আক্রমণ হওয়া মানে, এটি আপনাদের আরও অনেক বিলিয়ন ডলার লুট করবে’।

    ইসরাইলকে লক্ষ্য করে সম্ভাব্য হামলা হলে ইরানের অর্থনীতি ভেঙে পড়বে বলছেন নেতানিয়াহু। এতে জনগণের দুর্ভোগ বাড়বে, দারিদ্রতা বাড়বে, তাই ইরানের জনগণ যেন ইসরাইলে হামলার বিরুদ্ধে দাঁড়ায়। নেতানিয়াহুর দাবি, ১ অক্টোবর ইসরাইলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের ২.৩ বিলিয়ন ডলার খরচ করেছে তেহরান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যে হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

    মার্চ 7, 2026
    আন্তর্জাতিক

    প্রতিবেশী আরব দেশগুলোতে হামলা নিয়ে ইরানের নতুন বার্তা

    মার্চ 7, 2026
    আন্তর্জাতিক

    ইরানের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন

    মার্চ 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.