Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লিন্ডা ম্যাকমোহনই হচ্ছেন ট্রাম্প প্রশাসনের শিক্ষামন্ত্রী
    আন্তর্জাতিক

    লিন্ডা ম্যাকমোহনই হচ্ছেন ট্রাম্প প্রশাসনের শিক্ষামন্ত্রী

    এফ. আর. ইমরাননভেম্বর 20, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রানজিশন টিমের (ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া তদারক দল) কো-চেয়ার লিন্ডা ম্যাকমোহনকে দেশটির পরবর্তী শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। এক বিবৃতিতে ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।

    লিন্ডা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক নির্বাহী। স্বামী ভিন্স ম্যাকমোহনের সঙ্গে যৌথভাবে তিনি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট গড়ে তোলেন।

    ট্রাম্পের বিশ্বাস লিন্ডা ম্যাকমোহন শিক্ষামন্ত্রী হিসেবে প্রতিটি অঙ্গরাজ্যে ‘ইউনিভার্সাল স্কুল চয়েস’ ধারণাকে ছড়িয়ে দিতে প্রশংসনীয় কাজ করবেন। মা-বাবাদের তাঁদের পরিবারের শিক্ষাসংক্রান্ত বিষয়ে সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলো নেওয়ার ব্যাপারে দক্ষ করে তুলতে নিরলস প্রচেষ্টা চালাবেন তিনি।

    তার বিরুদ্ধে একটি সমস্যাও রয়েছে- গত অক্টোবরে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের সঙ্গে সম্পর্কিত একটি নতুন মামলায় ম্যাকমোহনের নাম ছিল। মামলায় অভিযোগ করা হয়, তিনি এবং কোম্পানির অন্য নেতারা রেসলিংয়ের রিংসাইড ঘোষক মেলভিন ফিলিপস জুনিয়রের হাতে অল্পবয়সী ছেলেদের যৌন নিপীড়নের শিকার হওয়ার ঘটনা ঠেকাতে ব্যবস্থা নেননি। অভিযোগে সুনির্দিষ্ট করে বলা হয়েছে যে ম্যাকমোহনরা এই নিপীড়নের বিষয়ে জানার পরও তা থামাতে ব্যর্থ হন।

    ইউএসএ টুডে স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ম্যাকমোহনের এক আইনজীবী বলেছেন, তার মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মিথ্যা। তিনি একে ‘অযৌক্তিক, মানহানিকর এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।

    ‘ইউনিভার্সাল স্কুল চয়েস’ এর ধারণাটি হলো- আয় যেমনই হোক না কেন স্কুল বাছাইয়ের ক্ষেত্রে সব পরিবারকে সমান সুযোগ দেওয়া।

    ট্রাম্প বলেন, শিক্ষার দায়িত্ব অঙ্গরাজ্যের হাতে ফিরিয়ে আনব এবং লিন্ডা সেই প্রচেষ্টায় নেতৃত্ব দেবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    রাশিয়া-চীন যেভাবে ইরানকে যুদ্ধক্ষেত্র “দেখতে” সাহায্য করছে

    মার্চ 13, 2026
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধের মধ্যে ইরাকে বিধ্বস্ত মার্কিন কেসি-১৩৫ বিমান

    মার্চ 13, 2026
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কী প্রভাব ফেলতে পারে?

    মার্চ 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.