Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আসন্ন রমজানে আল-আকসায় প্রবেশে কড়াকড়ি আরোপের ঘোষণা
    আন্তর্জাতিক

    আসন্ন রমজানে আল-আকসায় প্রবেশে কড়াকড়ি আরোপের ঘোষণা

    হাসিব উজ জামানফেব্রুয়ারি 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আসন্ন রমজান মাসে আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে ইসরাইল। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসা প্রাঙ্গণে ‘নিরাপত্তা বিধিনিষেধ’ জোরদারের কথা জানায়। খবর এএফপির।

    ইসরাইলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার এক বিবৃতিতে বলেন, ‘প্রতি বছরের মতো জননিরাপত্তার স্বার্থে প্রচলিত বিধিনিষেধ বহাল থাকবে।’ তবে এবারের বিধিনিষেধ কতটা কঠোর হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি তিনি।

    প্রতি বছর রমজান উপলক্ষে লাখ লাখ ফিলিস্তিনি আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে আসেন। ঐতিহাসিক এই মসজিদটি ইসরাইলের দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত। গত বছর গাজার যুদ্ধের উত্তেজনার কারণে ইসরাইলি কর্তৃপক্ষ বিশেষ করে পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনিদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল। এ বছর গাজায় যুদ্ধবিরতি চললেও ইসরাইলের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

    বিধিনিষেধ সম্পর্কে বিস্তারিত না জানালেও, গত বছরের মতোই নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার ইঙ্গিত দিয়েছেন মুখপাত্র ডেভিড মেনসার। তিনি বলেন, ‘আমরা এমন কোনো কিছু সহ্য করব না, যা সহিংসতা ও হামলার উসকানি দেয়। যেমনটি কোনো দেশই করবে না।’

    ইসরাইলি সরকার দাবি করেছে, তারা আল-আকসার স্থিতিশীল অবস্থা বজায় রাখবে। তবে ফিলিস্তিনিরা আশঙ্কা করছেন, ইসরাইল মূলত তাদের নিয়ন্ত্রণ আরও কঠোর করতে যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সংঘাত না থামা পর্যন্ত তেল অবরোধ বজায় রাখবে তেহরান

    মার্চ 10, 2026
    আন্তর্জাতিক

    ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত— দাবি ইরানি গণমাধ্যমের

    মার্চ 10, 2026
    আন্তর্জাতিক

    তেলের দাম কমাতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের ভাবনা ট্রাম্পের

    মার্চ 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.