Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা
    আন্তর্জাতিক

    ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা

    সিভি ডেস্কএপ্রিল 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে আবারও আলোচনায় এসেছে মসজিদুল আকসা। ইসলামের ইতিহাস, বিশ্বাস আর ভবিষ্যতের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে আছে এই পবিত্র স্থানের সঙ্গে। চলুন জেনে নিই মসজিদুল আকসা নিয়ে বিস্তারিত কিছু তথ্য।

    জেরুজালেম শহরের কেন্দ্রেই অবস্থিত মসজিদুল আকসা। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এটি। মুসলমানদের কাছে একে বলা হয় বায়তুল মুকাদ্দাস।

    এই মসজিদ শুধু নামাজের জায়গা নয় বরং ইতিহাস আর ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। প্রাচীন এই মসজিদ এখনও শান্তি, ঐক্য আর ইসলামী চেতনার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।

    প্রথম দিকে মুসলমানরা নামাজ পড়তেন এই মসজিদের দিকে মুখ করে। এটাই ছিল ইসলামের প্রথম কিবলা।

    পরে হিজরতের পর আল্লাহর নির্দেশে কিবলা ঘুরিয়ে দেওয়া হয় কাবা ঘরের দিকে। কিন্তু দীর্ঘ ১৬ মাস পর্যন্ত মদিনায় থেকেও নবীজি মসজিদুল আকসার দিকে নামাজ পড়েছিলেন।

    মসজিদুল আকসা পৃথিবীর দ্বিতীয় প্রাচীন মসজিদ। প্রথমটি হলো মসজিদুল হারাম। হাদিসে আছে, এই দুই মসজিদের নির্মাণের মধ্যে সময়ের ব্যবধান ছিল ৪০ বছর।

    এই মসজিদের গুরুত্ব শুধু ইতিহাসে নয়। ইসলামী শারীয়তেও স্পষ্টভাবে উল্লেখ আছে এর ফজিলতের কথা। নবীজি বলেন, তিনটি মসজিদ ছাড়া আর কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা উচিত নয়। এই তিনটি হলো মসজিদুল হারাম, মসজিদে নববি আর মসজিদুল আকসা।

    আরও বলেন, এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এর সওয়াব পাওয়া যায় ৫০০ নামাজের সমান। যেখানে মসজিদে নববিতে এক হাজার আর মসজিদুল হারামে এক লাখ নামাজের সমান সওয়াব হয়।

    হাদিসে এসেছে, কেউ যদি বায়তুল মাকদিস থেকে ইহরাম বেঁধে ওমরাহ করে, তবে তার সব গোনাহ মাফ হয়ে যায়।

    মসজিদুল আকসার চারপাশের এলাকাও পবিত্র। আল্লাহ এখানেই পাঠিয়েছেন সবচেয়ে বেশি নবী-রাসুল। অনেক নবী-রাসুলের কবরও রয়েছে এই অঞ্চলেই।

    মহানবী হজরত মুহাম্মদ (সা.) মিরাজের রাতে প্রথমে এসেছিলেন এই মসজিদে। তারপর এখান থেকেই তিনি ঊর্ধ্বলোকে গমন করেন। এই রাতের ঘটনা বর্ণনা করা হয়েছে কোরআনের সূরা ইসরায়। এই মসজিদেই নবীজি ইমামতি করেন সব নবীদের নিয়ে। তাঁরা সবাই তাঁর পেছনে নামাজ আদায় করেন।

    কিয়ামতের আগের বহু ঘটনা ঘটবে এই স্থানকে ঘিরেই। নবীজি বলেন, মুসলিমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে। ইহুদিরা পাথর আর গাছের আড়ালে লুকাবে। তখন পাথর-গাছ বলবে, হে মুসলিম, আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। শুধু গারকাদ গাছ তা বলবে না। কারণ এটি ইহুদিদের গাছ।

    হাদিসে আরও বলা হয়, ইয়াজুজ-মাজুজ এখানে এসে ধ্বংস হবে। তারা একটি পাহাড়ে পৌঁছাবে, যার নাম জাবালে খামার। এটি বায়তুল মাকদিসের পাশেই অবস্থিত। ঈসা (আ.) ও তাঁর অনুসারীরা তখন দোয়া করবেন। আল্লাহ তাদের ঘাড়ে এক ধরণের কীট পাঠাবেন। সব ইয়াজুজ-মাজুজ তখন মারা যাবে।

    হাদিসে এটাও বলা আছে, কিয়ামতের দিন হাশরের ময়দান হবে এখানেই। মানুষ এখান থেকেই নিজেদের গন্তব্যে রওনা দেবে।

    নবীজি বলেন, ‘তোমরা বায়তুল মাকদিসে এসো, এখানে নামাজ পড়ো।’ এটি কিয়ামতের দিনে হবে হাশরের মাঠ।

    মসজিদুল আকসা শুধু ইবাদতের জায়গা নয় বরং এটি মুসলিম উম্মাহর ইতিহাস, সংস্কৃতি এবং ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই পবিত্র স্থানকে ঘিরে যে আবেগ ছিলো, তা আজও মুসলমানদের হৃদয়ের গভীরে বেঁচে আছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

    এপ্রিল 6, 2026
    আন্তর্জাতিক

    ইরানে আবাসিক ভবনে ভয়াবহ হামলায় নিহত অন্তত ১৩

    এপ্রিল 6, 2026
    আন্তর্জাতিক

    পাকিস্তানে ভারী বৃষ্টিতে নিহত ৪৫, শিশুদের মৃত্যু বেশি

    এপ্রিল 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.