Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দাবানলে পুড়ছে ইসরাইল, বৈঠকে নেতানিয়াহু
    আন্তর্জাতিক

    দাবানলে পুড়ছে ইসরাইল, বৈঠকে নেতানিয়াহু

    এফ. আর. ইমরানএপ্রিল 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তীব্র দাবানলে জর্জরিত হয়ে পড়েছে ইসরাইল। প্রবল তাপপ্রবাহ ও দমকা হাওয়ার কারণে একাধিক এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। ভয়াবহ এ পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সড়ক ও ট্রেন চলাচল। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    বুধবার (২৩ এপ্রিল) রাতে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু জানায়, মধ্য ইসরাইলের মোশাভ তারুম এলাকার পাশে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে বেইত শেমেশসহ একাধিক শহরে। বাতাসের গতি বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

    অগ্নিকাণ্ডে বিপর্যস্ত এলাকাগুলোর সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। লাইনের কাছে আগুন পৌঁছানোর পর ট্রেন চলাচলও বন্ধ ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ জানায়, অনেক চালক তাদের গাড়ি ফেলে হেঁটে নিরাপদ স্থানে যেতে বাধ্য হয়েছেন।

    ইসরাইলি পুলিশ জনগণকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় জেরুজালেমের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ রাখা হয়েছে।

    দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানের সাহায্যে অভিযান চলছে। ইতোমধ্যে সাতজন দমকলকর্মীসহ কমপক্ষে নয়জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ।

    এক মুখপাত্র জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। জেরুজালেম থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আগুনের কেন্দ্রস্থল হলেও শহরটির আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন, বাতাসের মান মারাত্মকভাবে নেমে গেছে।

    প্রায় ১১০টি অগ্নিনির্বাপক ইউনিট, ১১টি বিমান ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ), বিমান বাহিনী, উদ্ধার কর্মী ও পুলিশও অভিযানে অংশ নিয়েছে।

    পুলিশ জানিয়েছে, রুট ১-এর উত্তর দিকে আগুন ছড়িয়ে পড়ছে এবং পাহাড়ি এলাকাগুলোতে পর্যটকদের খোঁজে অভিযান চালানো হচ্ছে। পেতাহিয়া ও পেদায়া শহরের আশপাশে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রেহোভোট শহরের মহাসড়কে ধোঁয়ার ঘনচাদরের মধ্যে লোকজন হেঁটে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন।

    উল্লেখ্য দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্ম মৌসুমে আগেও ইসরাইলে দাবানলের ঘটনা ঘটেছে, তবে এবারের পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় তেলবাহী জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান

    মার্চ 12, 2026
    আন্তর্জাতিক

    ইরান ধ্বংসের পথে, দাবি ট্রাম্পের

    মার্চ 12, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালি ঘিরেই বাড়ছে যুদ্ধের উত্তাপ

    মার্চ 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.