Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আজ ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা নিয়ে জাতিসংঘে গুরুত্বপূর্ণ বৈঠক
    আন্তর্জাতিক

    আজ ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা নিয়ে জাতিসংঘে গুরুত্বপূর্ণ বৈঠক

    হাসিব উজ জামানমে 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আজ ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা নিয়ে জাতিসংঘে গুরুত্বপূর্ণ বৈঠক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই পরিস্থিতি সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। এমন অবস্থায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ৫ মে একটি রুদ্ধদ্বার বৈঠক আয়োজন করতে যাচ্ছে।

    এ বৈঠকে পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। পাকিস্তানের অনুরোধে এই বৈঠক আহ্বান করা হয়েছে। পাকিস্তান তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানিয়েছে যে, তারা জাতিসংঘে আঞ্চলিক পরিস্থিতি এবং ভারতের একতরফা পদক্ষেপগুলো তুলে ধরবে যাতে আন্তর্জাতিক সম্প্রদায় সঠিক তথ্য জানতে পারে।

    পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং সীমান্তবর্তী আতারি-ওয়াঘা স্থলসীমান্ত বন্ধ করে দেয়। পাকিস্তান এই পদক্ষেপকে “যুদ্ধ ঘোষণা” হিসেবে উল্লেখ করেছে এবং পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় বিমান চলাচল বন্ধ করেছে এবং বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

    এদিকে, পাকিস্তান গত শনিবার “আবদালি” ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে, যা ভারতের কর্মকর্তারা “খোলামেলা উসকানি” হিসেবে মন্তব্য করেছেন। পাকিস্তান এটিকে “সিন্ধু মহড়া” হিসেবে পরীক্ষিত করেছে।

    এই পরিস্থিতিতে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। রাশিয়া ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে, যদি উভয় পক্ষ সম্মত হয়।

    এখন প্রশ্ন হলো, জাতিসংঘের এই বৈঠকে উত্তেজনা প্রশমনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কি না, সেটাই এখন প্রধান আলোচ্য বিষয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার করল ইরান

    মার্চ 15, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না জাপান

    মার্চ 15, 2026
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ নিয়ে সমালোচনামূলক সংবাদে লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের

    মার্চ 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.