Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইতিহাসে তারকা ও রাজপরিবারের ব্যয়বহুল ১০ বিয়ে
    আন্তর্জাতিক

    ইতিহাসে তারকা ও রাজপরিবারের ব্যয়বহুল ১০ বিয়ে

    মনিরুজ্জামানজুলাই 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিশ্বের ১০ সবচেয়ে ব্যয়বহুল বিয়ে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের ইতিহাসে কিছু বিয়ে শুধু ভালোবাসার গল্প নয়, বিলাস ও অর্থব্যয়ের দিক থেকেও নজির স্থাপন করেছে। রাজপরিবার, ধনকুবের পরিবার কিংবা তারকাদের মধ্যে কিছু বিয়ে হয়েছে চোখ ধাঁধানো আয়োজনের মাধ্যমে। সেই তালিকা থেকে সবচেয়ে ব্যয়বহুল ১০টি বিয়ের বিবরণ:

    ১. খাদিজা উঝাকোভা ও সাইদ গুস্তেরিয়েভ:
    Said Gutseriev

    রুশ জ্বালানি ও গণমাধ্যম ব্যবসায়ী মিখাইল গুস্তেরিয়েভের ছেলে সাইদ ২০১৬ সালের ২৬ মার্চ বিয়ে করেন ডেন্টাল শিক্ষার্থী খাদিজা উঝাকোভাকে। বয়স তখন মাত্র ২০। মস্কোতে আয়োজন করা হয় বিলাসবহুল এই বিয়ের, যাতে খরচ হয় প্রায় ১০০ কোটি ডলার। বিয়েতে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি প্রায় ৬০০ অতিথি। আমন্ত্রণ জানানো হয়েছিল হলিউড গায়িকা জেনিফার লোপেজকেও, যিনি গান গেয়ে পারিশ্রমিক নিয়েছেন ঘণ্টাপ্রতি ১০ লাখ ডলার বলে ধারণা করা হয়।

    ২. রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানি:

    রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানি

    ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত ও ব্যবসায়ী বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার বিয়ে বসেছিল মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে, ২০২৩ সালের ১২ জুলাই। ৬০ থেকে ১০০ কোটি ডলারের মধ্যে খরচ হয়েছে এই বিয়েতে। গান গাইতে এসেছিলেন রিয়ান্না, কেটি পেরি ও জাস্টিন বিবার। হাজির ছিলেন কিম কার্ডাশিয়ান, প্রিয়াঙ্কা চোপড়া, টনি ব্লেয়ারসহ নানা অঙ্গনের তারকারা।

    ৩. প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানা:

    যুক্তরাজ্যের যুবরাজ প্রিন্স চার্লস ১৯৮১ সালের ২৯ জুলাই বিয়ে করেন ডায়ানাকে। লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালে বসে রাজকীয় আয়োজন। খরচ হয়েছিল প্রায় ৪ কোটি ৮০ লাখ ডলার, যা আজকের হিসেবে ১৬ কোটি ৬০ লাখ ডলারের সমান। এই বিয়ে দেখেছিলেন সারা বিশ্বের ৭৫ কোটি মানুষ।

    ৪. ইশা আম্বানি ও আনন্দ পিরামল:

    অনিল আম্বানির মেয়ে ইশা ২০১৮ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন আনন্দ পিরামলকে। মুম্বাইয়ের অ্যান্টিলিয়ায় আয়োজন হয় এই বিয়ের, যাতে ব্যয় হয় ১০ কোটি ডলার। বিয়ের আগে ইতালিতে বাগদান এবং ভারতের উদয়পুরে আয়োজন হয় প্রাক্-বিবাহ অনুষ্ঠান। গেয়েছিলেন বিয়ন্সে।

    ৫. প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল:

    ডায়ানা ও চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি ২০১৮ সালের ১৯ মে বিয়ে করেন মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে। লন্ডনের উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে বসে রাজকীয় এই আয়োজন। ব্যয় হয় প্রায় ৪ কোটি ৫০ লাখ ডলার। দুনিয়া জুড়ে এই বিয়ে দেখেছিলেন ১৯০ কোটির বেশি মানুষ।

    ৬. বানিশা মিত্তাল ও অমিত ভাটিয়া:

    ভারতের ইস্পাতশিল্পপতি লক্ষ্মী মিত্তালের মেয়ে বানিশা ২০০৪ সালের ২২ জুন ফ্রান্সে বিয়ে করেন ব্যবসায়ী অমিত ভাটিয়াকে। খরচ হয় ৬ কোটি ডলার। এক হাজার অতিথির সামনে প্যারিসের আইফেল টাওয়ারে চলে আতশবাজি।

    ৭. জেফ বেজোস ও লরেন সানচেজ:

    অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাংবাদিক লরেন সানচেজ বিয়ে করেন ২০২৫ সালের ২৭ জুন। বিয়ের ভেন্যু ছিল ইতালির ভেনিসের সান জর্জিও দ্বীপ। খরচ হয় ৪ কোটি ৬০ লাখ থেকে ৫ কোটি ৬০ লাখ ডলার। বিয়েতে অংশ নেন বিল গেটস, লিওনার্দো ডিক্যাপ্রিও, ইভাঙ্কা ট্রাম্পসহ দুই শতাধিক বিশিষ্ট অতিথি।

    ৮. প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন:

    ২০১১ সালের ২৯ এপ্রিল প্রিন্স উইলিয়াম বিয়ে করেন কেট মিডলটনকে। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বসে রাজকীয় আয়োজন। ব্যয় হয় প্রায় ৩ কোটি ৩০ লাখ ডলার। বিশ্বের ২০০ কোটির বেশি মানুষ দেখেছিলেন এই অনুষ্ঠান।

    ৯. অ্যাঞ্জেলাবেবি ও হুয়াং জিয়াওমিং:

    চীনের তারকা দম্পতি অ্যাঞ্জেলাবেবি ও হুয়াং জিয়াওমিং ২০১৫ সালের ৮ অক্টোবর সাংহাইয়ে জাঁকজমকপূর্ণ বিয়ের সংবর্ধনার আয়োজন করেন। খরচ হয় ৩ কোটি ১০ লাখ ডলার। কাটা হয় প্রায় ১০ ফুট লম্বা কেক। উপস্থিত ছিলেন প্রায় ২ হাজার অতিথি। তবে ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

    ১০. লেতিজিয়া ও স্পেনের রাজা ফিলিপ:

    স্পেনের ষষ্ঠ ফিলিপ যুবরাজ থাকার সময় ২০০৪ সালের ২২ মে বিয়ে করেন সাংবাদিক লেতিজিয়া অরতিজকে। মাদ্রিদের আলমুদেনা ক্যাথেড্রালে রাজকীয় এ আয়োজনে উপস্থিত ছিলেন ১ হাজার ২০০ অতিথি।ব্যয় হয় ২ কোটি ৪০ লাখ থেকে ৩ কোটি ৫০ লাখ ডলার। উপস্থিত ছিলেন যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন রাজপরিবারের সদস্য ও তারকারা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইউক্রেনে রুশ হামলার পর সরব পশ্চিমা নেতারা, কিন্তু ইরানে হামলার পর চুপ কেন?

    মার্চ 14, 2026
    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে?

    মার্চ 14, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র

    মার্চ 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.