Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সৌদি আরবে বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনা
    আন্তর্জাতিক

    সৌদি আরবে বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনা

    হাসিব উজ জামানআগস্ট 1, 2025Updated:আগস্ট 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সৌদি আরবে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সৌদি আরবের জনপ্রিয় পাহাড়ি শহর তাইফ ঘুরতে গিয়ে অনেকের দিনটি রূপ নেয় আতঙ্ক আর হতাশায়। শহরের এক বিনোদন পার্কে আকস্মিকভাবে একটি চলন্ত রাইড ভেঙে পড়লে অন্তত ২৩ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায়, তাইফের বিখ্যাত পর্যটন এলাকা আল হাদা অঞ্চলে। রাইডটি তখন দর্শনার্থীদের নিয়ে চালু অবস্থায় ছিল। হঠাৎ করে এর কাঠামো ভেঙে পড়ে যায়, আর একসঙ্গে অনেক মানুষ ওপর থেকে নিচে ছিটকে পড়েন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাইড ভেঙে পড়ার মুহূর্তে চারপাশে চিৎকার আর দৌড়াদৌড়িতে পুরো জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজেও দেখা যায়, রাইডটি চলার সময় হঠাৎ ভেঙে পড়ছে, আর পেছনে আতঙ্কিত মানুষের কান্না ও চিৎকার শোনা যাচ্ছে।

    দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদের কয়েকজনকে রাখা হয়েছে আইসিইউতে, নিবিড় পর্যবেক্ষণে।

    ঘটনার পরপরই পার্কটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে শুরু হয়েছে তদন্ত। তাইফ পৌরসভা, জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি এবং নিরাপত্তা সংস্থাগুলো যৌথভাবে রাইড ভেঙে পড়ার পেছনের কারণ অনুসন্ধানে নেমেছে।

    সৌদি সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, আহতদের মধ্যে রয়েছেন কয়েকজন তরুণীও। কর্তৃপক্ষের দেওয়া তথ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

    উল্লেখ্য, দেশটির সরকার তেলনির্ভরতা কমাতে গত কয়েক বছরে ব্যাপক বিনোদন কেন্দ্র ও পর্যটন প্রকল্প গড়ে তুলেছে। এরই অংশ হিসেবে রিয়াদের কাছে গড়ে উঠছে ‘কিদ্দিয়া’ নামের গিগা-প্রকল্প, যেখানে থিম পার্ক ও মোটরস্পোর্টস রেস ট্র্যাক তৈরি হচ্ছে। তবে এ ধরনের দুর্ঘটনা সৌদির বিনোদন শিল্পের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলছে।

    তাইফের এই রাইড দুর্ঘটনা এখন পুরো সৌদি আরবজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও মানুষের প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছে, দেশটির নাগরিকরাও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মার্চ 13, 2026
    আন্তর্জাতিক

    ইরানকে সহায়তা করছে পুতিনের ‘গোপন হাত’

    মার্চ 13, 2026
    প্রযুক্তি

    যে কারণে এশিয়ার দেড় লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

    মার্চ 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.