Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সুদানে আরএসএফ হামলায় নিহত ৪০-এর উর্ধ্বে
    আন্তর্জাতিক

    সুদানে আরএসএফ হামলায় নিহত ৪০-এর উর্ধ্বে

    এফ. আর. ইমরানআগস্ট 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সুদানের ওমদুরমানে গুলি থেকে বাঁচতে দেয়ালের পাশে আশ্রয় নিয়েছে বাস্তুচ্যুত মানুষ। ছবি: এপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সোমবার উত্তর দারফুরের রাজধানী এল-ফাশারের উত্তরে অবস্থিত আবু শৌক শিবিরে সশস্ত্র গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) হামলা চালিয়েছে। স্থানীয় ইমারজেন্সি রেসপন্স রুম জানায়, সশস্ত্র সদস্যরা ঘরবাড়ি ও রাস্তায় নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত করেছে। আহত হয়েছেন আরো ১৯ জনের বেশি।

    আরএসএফ ২০২৪ সালের মে থেকে এল-ফাশার শহর অবরোধ করে রেখেছে। এল-ফাশার উত্তর দারফুরে সুদানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন শেষ প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত। হামলার সময় আরএসএফ সদস্যরা বাস্তুচ্যুত দুর্ভিক্ষপীড়িতদের আবাসস্থলে তাণ্ডব চালায়।

    স্থানীয় গণতন্ত্রপন্থী স্বেচ্ছাসেবী সংগঠন রেজিস্ট্যান্স কমিটি নিহতের সংখ্যা নিশ্চিত করে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায়। তারা এটি ‘নিরস্ত্র ও নিরীহ মানুষের বিরুদ্ধে সংঘটিত এক ভয়াবহ নৃশংসতা’ বলে অভিহিত করেছে।

    ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলমান রয়েছে। এ সংঘাতে এখন পর্যন্ত প্রায় দশ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং কয়েক মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের বর্ণনায়, দারফুর বিশ্বের অন্যতম বৃহত্তম বাস্তুচ্যুতি ও দুর্ভিক্ষে ক্ষতিগ্রস্ত অঞ্চল হিসেবে পরিণত হয়েছে।

    এই হামলা এবং দীর্ঘস্থায়ী সংঘাত সুদানের স্থিতিশীলতা ও মানবিক পরিস্থিতির ওপর মারাত্মক প্রভাব ফেলেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানে হামলা করে আমেরিকা বিশ্বের ‘উপকার’ করেছে: ট্রাম্প

    মার্চ 7, 2026
    আন্তর্জাতিক

    সস্তা অস্ত্র বনাম ব্যয়বহুল প্রতিরক্ষা: মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধকৌশল

    মার্চ 7, 2026
    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যের সংঘাত: চীনের অর্থনীতি ও কৌশলগত প্রভাব

    মার্চ 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.