Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মানবিক বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই
    আন্তর্জাতিক

    মানবিক বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই

    নাহিদআগস্ট 21, 2025Updated:আগস্ট 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের সাবেক বিচারক এবং জনপ্রিয় অনুষ্ঠান কট ইন প্রভিডেন্স-খ্যাত ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে বুধবার (স্থানীয় সময়) ৮৮ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    তার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, “তিনি দীর্ঘ ও সাহসী লড়াইয়ের পর শান্তিতে চলে গেছেন।”

    ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর আদালত ছিল অন্যরকম। ছোটখাটো অপরাধের বিচারে তিনি কঠোর আইনের পরিবর্তে মানবিকতা আর সহানুভূতিকে গুরুত্ব দিতেন। আদালতে আসা দরিদ্র শ্রমিক, বৃদ্ধা কিংবা শিশু—সবাই তার কাছে পেতেন বিশেষ মর্যাদা। কখনো তিনি শিশুদের আসনে বসিয়ে তাদের হাতে বিচার করাতেন, আবার কখনো নিজের রায়ে হাসি ছড়িয়ে দিতেন গোটা আদালত কক্ষে।

    তার মানবিক রায়গুলো ভাইরাল হয়ে ওঠে অনলাইনে। কোটি কোটি মানুষ তার ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।

    এক ট্রাফিক মামলায় মাত্র ৩ দশমিক ৮৪ ডলার ঘণ্টা মজুরি পাওয়া এক বারটেন্ডারের পাশে দাঁড়িয়ে ক্যাপ্রিও বলেছিলেন, “কেউ যেন বিল না দিয়ে পালিয়ে না যায়। যারা তিন ডলার ঘণ্টায় কাজ করে, তাদের যেন ঠকানো না হয়।”

    এমন অসংখ্য উদাহরণ তাকে সাধারণ মানুষের কাছে ন্যায়বিচারের প্রতীক করে তোলে।

    ক্যাপ্রিও বারবার বলেছেন, আমেরিকায় ন্যায়বিচারের সমান সুযোগ নেই। এক ভিডিওতে তিনি বলেন, “আমেরিকার ৯০ শতাংশ দরিদ্র মানুষ স্বাস্থ্যসেবা, বাসস্থান, ভেটেরান সুবিধা এমনকি ট্রাফিক মামলাও একা লড়েন। এটা ন্যায়বিচারের আদর্শের সঙ্গে যায় না।”

    প্রভিডেন্স শহরের ফেডারেল হিল এলাকার দরিদ্র এক পরিবারে জন্ম নেন তিনি। শৈশব ছিল কষ্টের। তবে দৃঢ়তা আর মানবিকতার শক্তিতে তিনি হয়ে ওঠেন মানুষের আশ্রয়স্থল। চার দশকেরও বেশি সময় প্রভিডেন্স মিউনিসিপ্যাল কোর্টে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
    ২০২৩ সালে তিনি বিচারকের পদ থেকে অবসর নেন।

    তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাকি। তিনি বলেন, “ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও শুধু একজন বিচারক ছিলেন না, ছিলেন মানবিকতার প্রতীক।”

    পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, “তিনি ছিলেন আদর্শ স্বামী, পিতা, দাদা এবং প্রিয় বন্ধু। তার কোমলতা, রসবোধ ও মানবিকতা আমাদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    দুই সপ্তাহের যুদ্ধে ইসরায়েলে আহত প্রায় তিন হাজার

    মার্চ 13, 2026
    আন্তর্জাতিক

    ইরানে ছয় হাজার লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

    মার্চ 13, 2026
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসে বিভক্তি, চাপে ট্রাম্প

    মার্চ 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.