Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েল সমর্থনকারী এজেন্টকে বরখাস্ত করলেন ডুয়া লিপা
    আন্তর্জাতিক

    ইসরায়েল সমর্থনকারী এজেন্টকে বরখাস্ত করলেন ডুয়া লিপা

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 23, 2025Updated:সেপ্টেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: দ্য মেইল অন সানডে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজার যুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিয়ে সারা বিশ্বের অসংখ্য শিল্পীরা সরব হচ্ছেন। এই প্রেক্ষাপটে নিজের এজেন্টকে বরখাস্ত করেছেন ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা। কারণ, তার এজেন্ট ডেভিড লেভি ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া একটি চিঠিতে সই করেছিলেন।

    ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেইল অন সানডে জানিয়েছে, ডেভিড লেভির ওই পদক্ষেপ ডুয়া লিপার অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আসা এই তারকার পক্ষে বিষয়টি মেনে নেওয়া সম্ভব হয়নি। লিপার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তার এজেন্টের অবস্থান ফিলিস্তিনিদের প্রতি অমানবিক আচরণের সমর্থন করে, যা একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। তাই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন শিল্পী।

    ছবি: দ্য মেইল অন সানডে

    ঘটনার সূত্রপাত জুলাই মাসে। গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল শুরুর আগে ফিলিস্তিনপন্থী আইরিশ র‍্যাপ ব্যান্ড নিসক্যাপ-কে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে এক গোপন চিঠি লেখা হয়। সেই চিঠিতে স্বাক্ষর করেন একদল সংগীতশিল্পী। পরে ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসের কাছে পাঠানো ওই চিঠি ফাঁস হয়ে গেলে স্বাক্ষরকারীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।

    ডেভিড লেভি ছিলেন সেই স্বাক্ষরকারীদের একজন। তিনি ডব্লিউএমই ট্যালেন্ট এজেন্সির মাধ্যমে ডুয়া লিপার এজেন্ট হিসেবে কাজ করছিলেন। কিন্তু ফিলিস্তিনের প্রতি লিপার অবস্থানের সঙ্গে তার এজেন্টের অবস্থান মেলেনি। তাই এজেন্টকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন ডুয়া লিপা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আহত মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র ও ইরান?

    মার্চ 14, 2026
    আন্তর্জাতিক

    ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ৬ মাসের শিশুসহ একই পরিবারের নিহত ৬

    মার্চ 14, 2026
    আন্তর্জাতিক

    ‘ইরানে ট্রাম্পের অভ্যুত্থানের ডাক’—ইরাকে যুক্তরাষ্ট্রের সেই ভুল স্মরণ করাচ্ছে

    মার্চ 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.