Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তাইওয়ান নিয়ে চীন–জাপান উত্তেজনা বেড়েছে কেন
    আন্তর্জাতিক

    তাইওয়ান নিয়ে চীন–জাপান উত্তেজনা বেড়েছে কেন

    সিভি ডেস্কডিসেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীন ও জাপানের কূটনৈতিক সম্পর্কে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে তাইওয়ান প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্য। এই মন্তব্যেই নতুন করে আলোচনায় এসেছে চীনের পুরোনো একটি শব্দ—‘ফেংশি’। শব্দটির অর্থ হলো সর্বোচ্চ কর্তৃপক্ষের নির্দেশে কোনো বার্তা পৌঁছে দেওয়া। অনেক চীনা নাগরিকও শব্দটি খুব কম শুনেছেন। তবে এবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতিতে শব্দটি ব্যবহার করেছে, তা বিশেষ তাৎপর্য তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, জাপানের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছিল প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সরাসরি নির্দেশেই।

    ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাকাইচির মন্তব্য সি চিনপিংকে সরাসরি ক্ষুব্ধ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় এক ঘণ্টার ফোনালাপেও সি বিশেষ করে তাইওয়ান বিষয়ে কথা বলেছেন। ট্রাম্প পরে মন্তব্য করেন, আলোচনার সময় সির পাশে থাকা কর্মকর্তারা ভয় পেয়ে স্থির হয়ে দাঁড়িয়ে ছিলেন।

    বিশ্লেষকদের মতে, সির এই ক্ষোভের পেছনে ঐতিহাসিক কারণ রয়েছে। ডাইতো বুনকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকাশি সুজুকি বলেন, সি বিশ্বাস করেন তাইওয়ান ইস্যুর সূত্রপাত ১৮৯৪-৯৫ সালের প্রথম চীন–জাপান যুদ্ধ থেকে। এ যুদ্ধে শক্তিশালী কুইং সাম্রাজ্য পরাজিত হয় জাপানের কাছে। সেই পরাজয়ের পরই তাইওয়ান জাপানের দখলে যায়।

    ২০১৮ সালে সি চিনপিংয়ের লিউগং দ্বীপ সফরও সেই ইতিহাসের স্মরণ। দ্বীপটিতেই ছিল বেইয়াং নৌবহর, যেটি একসময় এশিয়ার সবচেয়ে শক্তিশালী হিসেবে পরিচিত ছিল। কিন্তু ১৮৯৫ সালে জাপানের হামলায় এই নৌবহর সম্পূর্ণ ধ্বংস হয়। সির এই সফর ছিল অতীতের পরাজয় মনে রাখার বার্তা—চীন যেন আর দুর্বলতা দেখিয়ে একই ফল ভোগ না করে।

    চীন–জাপান সম্পর্কের বর্তমান উত্তেজনা আরও বাড়ছে। সম্প্রতি জাপানের আত্মরক্ষা বাহিনীর বিমানের দিকে চীনা যুদ্ধবিমান রাডার লক্ষ্য করে সতর্ক বার্তা দেয়। চীনের অভিযোগ, তাকাইচির মন্তব্য জাপানের পক্ষ থেকে তাইওয়ান প্রশ্নে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত। তবে জাপান বলছে, এমন ব্যাখ্যা অতিরঞ্জিত। তাদের না ইচ্ছা আছে, না সামরিক সক্ষমতা।

    বিশ্লেষকদের মতে, এই অচলাবস্থা দূর করতে সংলাপই হতে পারে একমাত্র পথ। অবিশ্বাস কমে আলোচনা শুরু হলে উত্তেজনা কমার সুযোগ আছে। তবে সি চিনপিংয়ের ক্ষোভ না কমা পর্যন্ত পরিস্থিতি অচল অবস্থায়ই থাকতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    কোন কোন ইস্যুতে আলোচনা, কী ফল আসতে পারে

    এপ্রিল 11, 2026
    আন্তর্জাতিক

    গুরুতর আহত হয়ে মোজতবার চেহারা বিকৃত হয়ে গেছে: রয়টার্স

    এপ্রিল 11, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা কখন শুরু হবে, পাকিস্তানের ভূমিকা কি?

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.