Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিজের নোবেল ‘ট্রাম্প’কে দিতে পারবেন কি মাচাদো, ইনস্টিটিউটের মন্তব্য কী?
    আন্তর্জাতিক

    নিজের নোবেল ‘ট্রাম্প’কে দিতে পারবেন কি মাচাদো, ইনস্টিটিউটের মন্তব্য কী?

    এফ. আর. ইমরানজানুয়ারি 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নোবেল শান্তি পুরস্কার পাওয়া ব্যক্তি তাঁর পুরস্কারটি আরেকজনকে হস্তান্তর, ভাগাভাগি কিংবা প্রত্যাহার করতে পারেন না। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী কোরিনা মাচাদো ২০২৫ সালে পাওয়া তাঁর পুরস্কারটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দিতে পারেন বলে ইঙ্গিত দেওয়ার পর নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এ কথা বলেছে। নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট শান্তিতে নোবেল পুরস্কার জয়ীর নাম ঘোষণা করে থাকে।

    এক বিবৃতিতে নোবেল ফাউন্ডেশনের বিধিবিধানের কথা উল্লেখ করে ইনস্টিটিউট বলেছে, নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত ও স্থায়ী। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। সংস্থাটি আরও বলেছে, পুরস্কার দেওয়ার পর বিজয়ীদের কোনো বক্তব্য বা কর্মকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট কমিটিগুলো মন্তব্য করে না।

    গত শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি ও নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট যৌথভাবে বলেছে, ‘একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা প্রত্যাহার করা যায় না, ভাগাভাগি করা যায় না বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। এ সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরকালের জন্য বহাল থাকে।’

    গত সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক শন হ্যানিটিকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো বলেন, ট্রাম্পকে এই শান্তি পুরস্কার তুলে দেওয়া হলে তা হবে ভেনেজুয়েলার জনগণের পক্ষ থেকে তাঁকে কৃতজ্ঞতা জানানো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার জন্য এ কৃতজ্ঞতা।

    হ্যানিটি জিজ্ঞেস করেন, ‘আপনি কি কোনোভাবে তাঁকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন? আসলেই কি এমন কিছু ঘটেছে?”

    এর জবাবে মাচাদো বলেন, এখনো এমন কিছু ঘটেনি।

    ট্রাম্প দীর্ঘদিন ধরে নিজের কূটনৈতিক সাফল্যের কথা উল্লেখ করে নোবেল শান্তি পুরস্কার জেতার ব্যাপারে আগ্রহ দেখিয়ে আসছেন। ইতিমধ্যে তিনি বলেছেন, ওয়াশিংটনে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বৈঠকে মাচাদো যদি তাঁকে তাঁর পুরস্কারটি দিয়ে দেওয়ার প্রস্তাব দেন, তবে তিনি তা গর্বের সঙ্গে গ্রহণ করবেন।

    মাচাদো ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সাবেক সদস্য। ২০২৪ সালে ভেনেজুয়েলার সাধারণ নির্বাচনে মাদুরো–সমর্থিত কর্তৃপক্ষ তাঁকে প্রার্থী হতে দেয়নি।

    মাচাদো তখন অন্য একজন প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। ওই প্রার্থীকে ভোটে জয়ী হিসেবে বিবেচনা করা হয়েছিল। যদিও নির্বাচনে মাদুরো নিজেকে বিজয়ী দাবি করেন। তবে স্বাধীন পর্যবেক্ষকদের ব্যালট নিরীক্ষায় সরকারি ফলাফলে অনিয়ম দেখা গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

    মার্চ 14, 2026
    আন্তর্জাতিক

    ইউক্রেনে রুশ হামলার পর সরব পশ্চিমা নেতারা, কিন্তু ইরানে হামলার পর চুপ কেন?

    মার্চ 14, 2026
    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে?

    মার্চ 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.