Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » করাচির গুল প্লাজায় অগ্নিকাণ্ডে নিহত ৫, আহত অনেকে
    আন্তর্জাতিক

    করাচির গুল প্লাজায় অগ্নিকাণ্ডে নিহত ৫, আহত অনেকে

    Najmus Sakibজানুয়ারি 18, 2026Updated:জানুয়ারি 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাকিস্তানের করাচিতে বহুতল শপিং মল গুল প্লাজায় আগুন। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের বন্দরনগরী করাচিতে একটি বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এখনো চলছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান।

    শনিবার রাতে করাচির এম এ জিন্নাহ সড়কে অবস্থিত গুল প্লাজা নামের ওই শপিং মলে আগুন লাগে। স্থানীয় কর্মকর্তারা জানান, আগুন লাগার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও রোববার সকাল পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

    রোববার সকালের হালনাগাদ তথ্যে জানা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে।

    করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক সাবির মেমন জানান, অগ্নিকাণ্ডে নিহত তিনজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। তিনি বলেন, তাঁদের সবাইকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

    এদিকে করাচির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আসাদ রেজা রোববার সকালে সংবাদমাধ্যম ডনকে বলেন, অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে।

    উদ্ধারকাজের মুখপাত্র হাসানুল হাসিব খান নিহত ও আহতের তথ্য নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত অন্তত ২০ জন আহত হয়েছেন। তিনি বলেন, সকাল পর্যন্ত আগুন প্রায় ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

    গুল প্লাজায় ছোট-বড় মিলিয়ে প্রায় এক হাজার ২০০টি দোকান রয়েছে। এখানে কাপড়, তৈজসপত্র, ইলেকট্রনিক যন্ত্রাংশ, সুগন্ধি ও প্রসাধনীসহ নানা ধরনের পণ্য বিক্রি হয়। এসব দাহ্য পণ্যের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতা বেড়ে যায়।

    হাসানুল হাসিব খান আরও বলেন, ভবনটি বেশ পুরোনো। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় যেকোনো মুহূর্তে ভবনের কাঠামো ধসে পড়ার আশঙ্কা রয়েছে। সে কারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাজ্য

    মার্চ 4, 2026
    আন্তর্জাতিক

    ইরানের সর্বোচ্চ নেতা খামেনির দাফন কবে ও কোথায়?

    মার্চ 4, 2026
    আন্তর্জাতিক

    সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

    মার্চ 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.