Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এআই বিনিয়োগের চাপে ১৬ হাজার কর্মী ছাঁটাই করবে আমাজন
    আন্তর্জাতিক

    এআই বিনিয়োগের চাপে ১৬ হাজার কর্মী ছাঁটাই করবে আমাজন

    Najmus Sakibজানুয়ারি 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন তাদের চলমান পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বব্যাপী আরও ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এর আগে গত অক্টোবর মাসে প্রথম ধাপে ১৪ হাজার পদ কমানোর কথা জানায় প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে এ দফায় আমাজনের মোট ছাঁটাইয়ের সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ৩০ হাজারে।

    আজ বুধবার দেওয়া এক বিবৃতিতে আমাজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেথ গ্যালেটি জানান, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো প্রতিষ্ঠানের সাংগঠনিক স্তর কমানো, কর্মীদের দায়িত্ববোধ জোরদার করা এবং অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা দূর করা। এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ানো এবং উদ্ভাবন আরও কার্যকর করার চেষ্টা করা হচ্ছে।

    গত অক্টোবর মাসে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, পরিকল্পিত এই ছাঁটাই আমাজনের করপোরেট বা অফিসভিত্তিক প্রায় ৩ লাখ ৫০ হাজার কর্মীর প্রায় ১০ শতাংশের সমান হতে পারে। তবে ডিস্ট্রিবিউশন সেন্টার ও গুদামে কর্মরত কর্মীরা এই ছাঁটাইয়ের আওতার বাইরে থাকবেন। বর্তমানে আমাজনের মোট কর্মীসংখ্যা প্রায় ১৫ লাখ, যার বড় অংশই এসব খাতে কাজ করেন।

    ওই সময় গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে আমাজন সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি খরচ কমানো এবং সামগ্রিক দক্ষতা উন্নত করতেই এই পুনর্গঠন উদ্যোগ নেওয়া হয়েছে।

    সর্বশেষ ঘোষণায় আমাজন জানায়, কোন বিভাগ বা কোন অঞ্চলের কতজন কর্মী এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখনো দেওয়া হয়নি। কোম্পানির মতে, প্রতিটি টিম নিজেদের কাজের গতি, মালিকানা এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের সক্ষমতা মূল্যায়ন করে প্রয়োজনীয় সমন্বয় করবে।

    এর মধ্যেই বিনিয়োগকারী ও বাজারের দৃষ্টি এখন আমাজনের আর্থিক অবস্থার দিকে। আগামী ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি তাদের ২০২৫ সালের পূর্ণাঙ্গ আর্থিক ফলাফল প্রকাশ করার কথা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    যে কারণে এশিয়ার দেড় লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

    মার্চ 13, 2026
    আন্তর্জাতিক

    দুই সপ্তাহের যুদ্ধে ইসরায়েলে আহত প্রায় তিন হাজার

    মার্চ 13, 2026
    আন্তর্জাতিক

    ইরানে ছয় হাজার লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

    মার্চ 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.