Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার
    আন্তর্জাতিক

    ইরানে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশে অন্তত ১৩৯ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই বিদেশিরা কোন দেশের নাগরিক, সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। মঙ্গলবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্র: এএফপি

    ইরানের ইয়াজদ প্রদেশ মরু অঞ্চলে অবস্থিত। ওই প্রদেশের জনসংখ্যা অন্যান্য অঞ্চলের তুলনায় কম। ইয়াজদে ১০ লাখের বেশি মানুষের বসবাস রয়েছে। গত জানুয়ারিতে ইরানজুড়ে সরকারবিরোধী যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, তা অন্যান্য প্রদেশের মতো ইয়াজদেও দেখা যায়।

    গত ডিসেম্বরে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া ওই বিক্ষোভ দ্রুত রাজনৈতিক সহিংসতায় রূপ নেয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ছিল ইরানের  সবচেয়ে সহিংস বিক্ষোভ।

    দেশটির সরকার বলেছে, সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতায় ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, নিহতের সংখ্যা আরও অনেক বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ বলেছে, ইরানে বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

    সাম্প্রতিক ওই বিক্ষোভ-সহিংসতা উসকে দেওয়ার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ইরান।

    ইয়াজদের পুলিশপ্রধান আহমাদ নেগাহবান বলেছেন,‌ ‌‌‘‘এই (বিদেশি) ব্যক্তিরা দাঙ্গামূলক কর্মকাণ্ড সংগঠিত করা, উসকানি দেওয়া ও পরিচালনায় সক্রিয় ভূমিকা রেখেছেন। কিছু ক্ষেত্রে তারা বিদেশে থাকা নেটওয়ার্কের সঙ্গেও যোগাযোগ করেছেন।’’

    ইরানের বিচারিক কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, অস্থিরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    মঙ্গলবার ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির বলেন, মার্কিন উসকানিতে যারা ভূমিকা রেখেছে এবং এটিকে সমর্থন করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ইরানি গণমাধ্যম বলেছে, গত মাসের বিক্ষোভ-সহিংসতার ঘটনায় তেহরানে চারজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইউক্রেনের আরও দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার

    মার্চ 19, 2026
    আন্তর্জাতিক

    একের পর এক হামলায় ইরানে নেতৃত্ব সংকট

    মার্চ 19, 2026
    আন্তর্জাতিক

    ইসরাইলের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের হামলা

    মার্চ 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.