ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) উপসাগরীয় জলসীমায় জ্বালানি পাচারের অভিযোগে দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বৃহস্পতিবার এই খবর জানিয়েছে। সূত্র: এএফপি
তাসনিমের খবরে বলা হয়েছে, সকালে উপকূলীয় জলসীমায় জ্বালানি তেলবাহী দুই ট্যাঙ্কারকে আটক করা হয়। সামরিক বাহিনী জানায়, ট্যাঙ্কারগুলো বড় পরিমাণ জ্বালানি পাচার করছিল। তবে এই ট্যাঙ্কারগুলো কোন দেশের পতাকা বহন করছিল বা নাবিকরা কোন দেশের তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাটি আসে এমন সময়, যখন ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা ক্রমবর্ধমান। গত ডিসেম্বরের শেষের দিকে ইরানের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরে প্রচণ্ড সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলেছে, এ দমন অভিযানে ৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানায়, ১০ লাখ লিটার জ্বালানি বহনকারী দুটি ট্যাঙ্কার জব্দ করা হয়েছে। ট্যাঙ্কার দুটির ১৫ বিদেশি নাবিককে ইরানি বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

