Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জেলেনস্কিকে দ্রুত নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    জেলেনস্কিকে দ্রুত নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সিএনএন
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সিএনএন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউক্রেনকে দ্রুত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের দুইজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

    সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। ওই দলে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার।

    রোববার ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, আবুধাবির ওই বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও আলোচনা হয়। বৈঠকে মার্কিন প্রতিনিধিরা ইউক্রেনকে দ্রুত নির্বাচনের আয়োজনের ব্যাপারে তাগাদা দেন।

    রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধের অবসান চায় এবং এ ক্ষেত্রে সময় খুবই সীমিত।

    এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির দপ্তরের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

    উল্লেখ্য, ২০১৯ সালের মে মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জেলেনস্কি। তার সাংবিধানিক মেয়াদ শেষ হয় ২০২৪ সালের মে মাসে। এরপর সামরিক শাসনের মেয়াদ বাড়িয়ে তিনি ক্ষমতায় রয়েছেন।

    এর আগে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানায়, ইউক্রেনের নির্বাচিত সরকারের সঙ্গেই কেবল যুদ্ধবিরতি চুক্তিতে যাবে মস্কো। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, জেলেনস্কি নির্বাচন দিয়ে পুনরায় ক্ষমতায় এলে তাতেও কোনো আপত্তি নেই।

    এদিকে আবুধাবির বৈঠকের পর সম্প্রতি জেলেনস্কি জানিয়েছেন, আগামী জুনের মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধাবসান চুক্তি হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালীতে নৌযান চলাচল বন্ধে প্রায় ২০ হাজার নাবিক আটকা

    মার্চ 5, 2026
    আন্তর্জাতিক

    ইরানের আকাশে আধিপত্য বাড়াচ্ছে মার্কিন-ইসরায়েলি জোট

    মার্চ 5, 2026
    আন্তর্জাতিক

    ইরানি ড্রোন হামলায় চ্যালেঞ্জে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা

    মার্চ 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.