Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লিবিয়া উপকূলে নৌকাডুবি: দুই শিশুসহ ৫৩ অভিবাসী নিখোঁজ
    আন্তর্জাতিক

    লিবিয়া উপকূলে নৌকাডুবি: দুই শিশুসহ ৫৩ অভিবাসী নিখোঁজ

    Najmus Sakibফেব্রুয়ারি 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় দুই শিশুসহ অন্তত ৫৩ জন নিখোঁজ হয়েছেন। উদ্ধার তৎপরতায় মাত্র দুজনকে জীবিত পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজ সবাই প্রাণ হারিয়েছেন।

    আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সোমবার ৯ ফেব্রুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, ৫৫ জন আরোহী নিয়ে নৌকাটি ৬ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর জুয়ারার উত্তরে ভূমধ্যসাগরে উল্টে যায়।

    আইওএমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তাদের তীরে এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

    জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের শরণার্থী ও অভিবাসীরা ছিলেন। নৌকাটি ৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে উত্তর-পশ্চিম লিবিয়ার আল-জাওইয়া এলাকা থেকে যাত্রা শুরু করে। প্রায় ছয় ঘণ্টা পর সেটি সাগরে ডুবে যায়।

    আইওএমের ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’-এর হিসাব বলছে, ২০২৫ সালে বিপজ্জনক সেন্ট্রাল মেডিটেরানিয়ান রুটে অন্তত ১ হাজার ৩০০ জন মানুষ নিখোঁজ হয়েছেন। সর্বশেষ এই দুর্ঘটনায় চলতি বছর এ পথে মৃত বা নিখোঁজ শরণার্থী ও অভিবাসীর সংখ্যা বেড়ে ৪৮৪ জনে দাঁড়িয়েছে।

    সংস্থাটি জানায়, শুধু জানুয়ারিতেই চরম আবহাওয়ার মধ্যে সেন্ট্রাল মেডিটেরানিয়ানে একাধিক ‘অদৃশ্য’ নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭৫ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়নি।

    আইওএম সতর্ক করে বলেছে, এসব দুর্ঘটনা প্রমাণ করে যে ইউরোপে পৌঁছানোর আশায় বিপজ্জনক এই সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে শরণার্থী ও অভিবাসীরা এখনও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানি ড্রোন হামলায় চ্যালেঞ্জে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা

    মার্চ 5, 2026
    আন্তর্জাতিক

    উপসাগরীয় উত্তেজনায় শঙ্কায় প্রায় ৬০ লাখ বাংলাদেশি প্রবাসী

    মার্চ 5, 2026
    আন্তর্জাতিক

    নেপালে সাধারণ নির্বাচন শুরু: তরুণ ভোটারদের প্রত্যাশা পরিবর্তনের

    মার্চ 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.