Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Fri, Feb 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রমজানের আগেই আফগান যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে পাকিস্তান
    আন্তর্জাতিক

    রমজানের আগেই আফগান যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে পাকিস্তান

    এফ. আর. ইমরানFebruary 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পবিত্র রমজান মাস শুরুর আগে আফগানিস্তানের সশস্ত্র সংগঠনের যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালানোর হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, সীমান্ত থেকে হামলা ও পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে অভিযান চালানো হবে। সূত্র: এআরওয়াই নিউজ

    বুধবার (১১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে তিনি বলেছেন, আফগান তালেবান সরকারের সঙ্গে তাদের কিছুটা আলোচনা চলমান আছে। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানে হামলা কমেনি।

    পাকিস্তানের অভিযোগ আফগানিস্তান সীমান্তের ওপারে নিজেদের কার্যক্রম চালায় নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবানসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। এরপর তারা পাকিস্তানে প্রবেশ করে পাকিস্তানি নিরাপত্তাবাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালায়।

    গত কয়েক মাস ধরে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হামলার পরিমাণ বেড়ে গেছে। যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে।

    এরমধ্যে গত শুক্রবার রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজ চলার সময় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়। এতে ৩১ জন নিহত ও ১৬০ জনের বেশি মানুষ আহত হন। জানা যায়, হামলাকারী প্রথমে নিরাপত্তাবাহিনীর দিকে গুলি ছোড়ে। এরপর মসজিদে প্রবেশ করে বোমার বিস্ফোরণ ঘটায়।

    এরপর খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে একাধিক হামলার ঘটনা ঘটে।

    খাজা আসিফ বলেছেন, যদি আফগান কর্তৃপক্ষ সশস্ত্র গোষ্ঠীকে আটকানোর কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এর দায় তাদের ওপর পড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইসরায়েলের নৃশংসতার আঘাত কাটাতে বক্সিং প্রশিক্ষণে গাজার নারীরা

    February 12, 2026
    আন্তর্জাতিক

    ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনও আলোচনা হবে না: ইরান

    February 12, 2026
    আন্তর্জাতিক

    উত্তর কোরিয়ায় নেতৃত্ব বদলের ইঙ্গিত

    February 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.