Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Fri, Feb 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি দ্রুত কার্যকর করতে ট্রাম্পের আহ্বান
    আন্তর্জাতিক

    বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি দ্রুত কার্যকর করতে ট্রাম্পের আহ্বান

    Najmus SakibFebruary 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান কে অভিনন্দন জানিয়েছেন। তিনি একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

    যুক্তরাষ্ট্রের সময় গত মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে পাঠানো অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “পারস্পরিক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়িত হলে দুই দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন। বিদ্যমান বাণিজ্য সম্পর্কের ইতিবাচক অগ্রগতি বজায় রাখা সম্ভব হবে।”

    তিনি আরও বলেন, নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন হলে বাংলাদেশের সামরিক বাহিনী উচ্চমানের মার্কিন তৈরি আধুনিক সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার পাবে। এটি দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

    প্রেসিডেন্ট ট্রাম্প চিঠিতে উল্লেখ করেন, দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হবে।

    চিঠিতে বাংলাদেশের সঙ্গে কাজের ক্ষেত্রে পূর্ণ আস্থা প্রকাশের পাশাপাশি তিনি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনকে সমর্থন জানিয়েছেন। ট্রাম্প নতুন সরকারের সঙ্গে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল মেয়াদ কামনা করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন কারাদণ্ড

    February 19, 2026
    আন্তর্জাতিক

    ১০ দিনের মধ্যে চুক্তি না করলে ইরানে হামলার হুমকি দিল ট্রাম্প

    February 19, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ বৈঠক: কারা আসছেন, কারা আসছেন না, এজেন্ডা কী?

    February 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক January 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ November 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.