Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, ফেব্রু. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের নেতৃত্বে ভুল পথে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মত অধিকাংশ মার্কিনির
    আন্তর্জাতিক

    ট্রাম্পের নেতৃত্বে ভুল পথে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মত অধিকাংশ মার্কিনির

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 24, 2026Updated:ফেব্রুয়ারি 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ট্রাম্প | ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দেশকে সঠিক পথে পরিচালনা করতে পারছেন না— এমনটাই মনে করছেন দেশটির অধিকাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক। জাতীয় গণমাধ্যম এনপিআর, পিবিএস নিউজ ও মারিস্টের যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে।

    এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

    স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের আগের দিন প্রকাশিত জরিপে দেখা যায়, ৫৫ শতাংশ প্রাপ্তবয়স্কের মতে ট্রাম্পের নীতির কারণে দেশ আগের তুলনায় খারাপ অবস্থার দিকে যাচ্ছে। তার প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় এই হার ১৩ শতাংশ বেশি। গত এপ্রিলের তুলনায় নেতিবাচক মতামত বেড়েছে আরও ৪ শতাংশ।

    দলভিত্তিক বিভাজন স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে জরিপে। ৯০ শতাংশ ডেমোক্র্যাট মনে করেন, এক বছর আগের তুলনায় দেশের পরিস্থিতি অবনতি হয়েছে। অন্যদিকে ৮২ শতাংশ রিপাবলিকান মনে করছেন, পরিস্থিতির উন্নতি ঘটেছে।

    গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থাও কমেছে। ২০২৫ সালের মার্চে ৪৩ শতাংশ মার্কিনি মনে করেছিলেন, প্রেসিডেন্ট, কংগ্রেস ও আদালতের মধ্যে ক্ষমতার ভারসাম্য যথাযথভাবে কাজ করছে। নতুন জরিপে সেই হার নেমে এসেছে ৩২ শতাংশে।

    এদিকে পিউ রিসার্চ সেন্টার-এর জানুয়ারির এক জরিপে দেখা যায়, মাত্র ২৭ শতাংশ প্রাপ্তবয়স্ক ট্রাম্পের অধিকাংশ নীতি ও পরিকল্পনাকে সমর্থন করেন।

    জরিপে আরও বলা হয়েছে, রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পের প্রতি সমর্থন কিছুটা কমেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ৭৫ শতাংশ রিপাবলিকান বা রিপাবলিকানঘেঁষা ভোটার মনে করতেন, দায়িত্ব পালনের জন্য তার মানসিক সক্ষমতা যথেষ্ট। জানুয়ারিতে সেই হার কমে দাঁড়িয়েছে ৬৬ শতাংশে।

    এ ছাড়া দায়িত্ব পালনের সময় নৈতিক আচরণ করছেন বলে মনে করেন— এমন রিপাবলিকান সমর্থকের হার ৫৫ শতাংশ থেকে কমে ৪২ শতাংশে নেমে এসেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে আবারো গোলাগুলি

    ফেব্রুয়ারি 24, 2026
    আন্তর্জাতিক

    তৃতীয় দিনে প্রবেশ করল ইরানের শিক্ষার্থী-জনতার বিক্ষোভ

    ফেব্রুয়ারি 24, 2026
    আন্তর্জাতিক

    নামাজরত ছাত্রদের নিরাপত্তায় ঢাল হয়ে দাঁড়ালেন হিন্দু সহপাঠীরা

    ফেব্রুয়ারি 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.